জোর ধাক্কা আমেরিকা-ইজরায়েলের, প্যালেস্তাইনকে স্বীকৃতি দিচ্ছে আরও ৬ দেশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় গণহত্যা চালানো দুই খলনায়ক বেঞ্জামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পকে ফের জোর ধাক্কা দিচ্ছে ছয় দেশ। আজ সোমবারই (২২ সেপ্টেম্বর) প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে চলেছে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড ও লিশটেনস্টাইন। উল্লেখ্য, গতকাল রবিবার (২১ সেপ্টেম্বর) প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছিল ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকেই গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইজরায়েলি সেনা। আর ওই গণহত্যায় পুরোপুরি ইন্ধন জোগাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পদাঙ্ক অনুসরণ করেই নিরীহ প্যালেস্তানিয়দের গণহত্যার অনুমোদন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত ২ বছরে প্রায় ৬৩ হাজার নিরীহ প্যালেস্তানিকে খুন করেছে ইজরায়েলি জল্লাদরা। যার মধ্যে অধিকাংশই শিশু ও মহিলা। একদিকে ইজরায়েলি সেনার বোমা ও গুলিবর্ষণে প্রাণ হারাচ্ছেন নিরীহ প্যালেস্তানিয়রা, অন্যদিকে খাবারের অভাবে অনাহারে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন।

দীর্ঘদিন ধরেই গাজায় গণহত্যা বন্ধের জন্য ইজরায়েলের কাছে অনুরোধ জানিয়ে চলছে একাধিক দেশ। যদিও তাতে কর্ণপাত করেননি রক্তখেকো বেঞ্জামিন নেতানিয়াহু। উল্টে গাজায় হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছেন। তাতেই চটেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। তিনি রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে পশ্চিমী দেশগুলিকে প্যালেস্তাইনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। গত ১২ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ‘গাজা পরিকল্পনা’ বা ‘নিউইয়র্ক ঘোষণাপত্র’ ব্যাপক ভোটে গৃহীত হয়। জুলাই মাসে ফ্রান্স এবং সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে এই প্রস্তাব তৈরি করা হয়েছিল। যদিও  মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েল ওই সম্মেলন বয়কট করে এবং ঘোষণাপত্রের বিরুদ্ধেও ভোট দেয়।

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি