চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইরাক আগ্রাসন ভুল হয়েছিল? এ কী বললেন জর্জ বুশ!

আন্তর্জাতিক ডেস্ক: তিনি বলতে চেয়েছিলেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার এই সেনা অভিযান কোনওভাবেই সমর্থন করা যায় না। আর মুখ ফস্কে বলে ফেললেন, ইরাকের বিরুদ্ধে কসাইয়ের মতো অভিযান চালিয়ে আমেরিকা ঠিক করেনি। এই মন্তব্য শুনে সভায় গুঞ্জন। আর সেটা হওয়াই স্বাভাবিক। যিনি বলছেন, তিনি তো অন্য কোনও দেশের প্রাক্তন প্রেসিডেন্ট নন। তিনি সেই দেশের প্রাক্তন প্রেসিডেন্ট, যে দেশ সাদ্দাম হুসেনের ‘স্বৈরাচারী শাসন’ ক্ষমতায় ইতি টানতে করতে জনগণের করের টাকা খরচ করে ইরাকের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়। আর সেই দেশের প্রাক্তন প্রেসিডেন্ট কি না এত বছর পরে ওই  অভিযান ভুল হয়েছিল বলে স্বীকার করে নিলেন।

আসলে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বলতে চেয়েছিলেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সামরিক অভিযান চালিয়ে ঠিক করেনি। কিন্তু কী বলতে চেয়েছিলেন, সেটা তো তিনি জানেন। শ্রোতারা যেটা শুনেছেন সেটাই তো তারা বিশ্বাস করবেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বয়ান। আর তা দেখে সংখ্যাগরিষ্ঠ মার্কিন নাগরিক বলছেন, মুখ ফস্কে আসল সত্যি বেরিয়ে গিয়েছে। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তারা জানিয়েছেন, ইরাকের বিরুদ্ধে আমেরিকার সামরিক অভিযান কেউ সমর্থন করেনি। শুধু তাই নয়, এই অভিযানে যাওয়া উচিত হবে কি না, সে ব্যাপারে সরকারের তরফ থেকে নেওয়া হয়নি জনমত। সাদ্দাম খতম হয়েছে ঠিকই। কিন্তু বহু মার্কিন সেনার মৃত্যু হয়েছে। তাই, জর্জ ঠিকই বলেছেন। ষোলো আনার ওপর আঠারো আনা সত্যি।

আরও পড়ুন মানবাধিকার কমিশন তুলেই দিল তালিবান সরকার

Published by:

Share Link:

More Releted News:

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ