স্বামীর গুলিতে প্রাণ হারালেন ভারতীয় বংশোদ্ভূত গুগল কর্মী, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ছেলে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মর্মান্তিক ঘটনা আমেরিকায়। জর্জিয়ায় নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন গুগলের ভারতীয়-আমেরিকান এক শীর্ষ প্রযুক্তি কর্মকর্তা। অভিযোগ, তাঁর স্বামীই তাঁকে লক্ষ্য করে গুলি চালান। এই ঘটনায় তাঁদের ২৩ বছর বয়সি ছেলে জেসন রজেসিয়েনও গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত প্রায় ৮ টার দিকে জর্জিয়ার স্মার্না শহরের একটি বাড়িতে গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বাড়ির ভিতরে শীতল রজেসিয়েনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে, বাড়ির বাইরে থেকে তাঁদের ছেলে জেসন রজেসিয়েনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনার পর মৃত প্রযুক্তিবিদ কর্মীর স্বামী ৫৭ বছর বয়সি কার্ক বি. রজেসিয়েনকে তাঁদের বাড়ি থেকেই গ্রেফতার করে কব কাউন্টি পুলিশ।

আরও পড়ুন: ‘ধর্ষণ করেছে বাবা’, গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা তরুণীর

পুলিশ জানিয়েছে, কার্ক রেজেসিয়েনের বিরুদ্ধে একটি খুন, একটি গুরুতর হামলা এবং গুরুতর অপরাধ ঘটানোর সময় আগ্নেয়াস্ত্র রাখার দুটি অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীরা প্রাথমিকভাবে ঘটনাটিকে পারিবারিক হিংসার ফল বলেই মনে করছেন। যদিও এই হামলার নেপথ্যে কী কারণ ছিল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বর্তমানে কোনও অতিরিক্ত ঝুঁকি নেই এবং তদন্ত অব্যাহত রয়েছে।

শীতল রজেসিয়েন প্রযুক্তি জগতের অত্যন্ত পরিচিত নাম ছিলেন। দুই দশকেরও বেশি কর্মজীবনে তিনি আবহাওয়া প্রযুক্তি, আর্থিক প্রযুক্তি, ই-কমার্স, মোবাইল ও ওয়েব প্রযুক্তি এবং সাংগঠনিক রূপান্তরের মতো একাধিক ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। কৌশলগত পরিকল্পনা ও প্রযুক্তি উদ্ভাবনে তাঁর দক্ষতা শিল্পমহলে বিশেষভাবে জনপ্রিয় ছিল। ইংল্যান্ড, ভারত এবং ঘানায় বেড়ে ওঠার পর তিনি উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি দেন এবং জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেন। ব্যক্তিগত জীবনে তিনি স্বামী কার্ক এবং দুই সন্তান জেসন ও জেসিকাকে নিয়ে আটলান্টায় থাকতেন। পাশাপাশি তিনি দুটি সফটওয়্যার পেটেন্টের সহ-উদ্ভাবক ছিলেন, জর্জিয়া টেক কলেজ অফ কম্পিউটিং-এর উপদেষ্টা বোর্ডের সদস্য হিসেবে কাজ করেছেন এবং জর্জিয়া টেক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ট্রাস্টি বোর্ডেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা