গ্রিন কার্ডের জন্য আবেদন, আমেরিকায় থিতু হতে চান গোতাবায়া

ভোটে লড়ার জন্য মার্কিন নাগরিকত্ব ছেড়েছিলেন গোতাবায়া রাজাপক্ষে।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: ভোটে লড়ার জন্য মার্কিন নাগরিকত্ব (US Citizenship) ছেড়েছিলেন পদত্যাগী প্রেসিডেন্ট (Former President) গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksha)। ফের মার্কিন গ্রিন কার্ডের (US Green Card) জন্য আবেদন করেছেন তিনি। ওই আবেদন মঞ্জুর হলেই স্ত্রী ও পুত্রকে নিয়ে আমেরিকায় থিতু হবেন। যেহেতু গোতাবায়ার (Gotabaya Rajapaksha) স্ত্রী লোমা রাজাপক্ষে (Loma Rajapaksha) মার্কিন নাগরিক (US Citizen) , সেই সূত্রেই গ্রিন কার্ডের জন্য আবেদন জানিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই প্রাক্তন প্রেসিডেন্টের আইনজীবীরা এই প্রক্রিয়া শুরু করেছেন।  

অন্যদিকে দেশত্যাগী প্রাক্তন প্রেসিডেন্ট (Gotabaya Rajapaksha) আগামী সপ্তাহেই দেশে ফিরতে পারেন বলে দাবি করেছেন রাশিয়ায় শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রদূত (Sri Lankan ambassador to Russia) উদয়ঙ্গা ভিরাতুঙ্গা (Udayanga Weeratunga)। বুধবার সাংবাদিকদের তিনি জানান, গোতাবায়ার (Gotabaya Rajapaksha) সঙ্গে তাঁর কথা হয়েছে। আগামী ২৪ থেকে ২৫ অগস্ট দেশে ফিরতে পারেন প্রাক্তন প্রেসিডেন্ট। সূত্রের খবর, থাইল্যান্ডে স্বাধীনভাবে চলাফেরা না করতে পারার জন্যই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন গোতাবায়া। মার্কিন গ্রিন কার্ড না পাওয়া পর্যন্ত দেশেই থাকবেন। গ্রিন কার্ড পাওয়ার পরে দেশ ছেড়ে আমেরিকার উদ্দেশে পাড়ি দেবেন।

উল্লেখ্য, গণ আন্দোলনের মুখে গত ১৪ জুলাই রাতারাতি কলম্বো ছেড়ে পালিয়ে মলদ্বীপে হাজির হয়েছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট। পরে মলদ্বীপ থেকে সিঙ্গাপুরে যান। দুটি দেশ রাজনৈতিক আশ্রয় দিতে রাজি না হওয়ায় গত বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে পৌঁছন গোতাবায়া। তবে ঢোকার অনুমতি দিলেও থাইল্যান্ড সরকারের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্টকে হোটেলে বন্দি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এমবাপের ইতিহাস গড়া ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে পর্যুদস্ত করল ফ্রান্স

সেনেগালের বিরুদ্ধে জোড়া গোল করে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে এমবাপে

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র