এই মুহূর্তে

মেক্সিকোর জেলে বন্দুকবাজী, হত নিরাপত্তারক্ষী –সহ ১৪

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ বন্দুকবাজীর সাক্ষী মেক্সিকোর একটি জেল। ঘটনায় নিরাপত্তারক্ষী-সহ ১৪জন প্রাণ হারিয়েছেন। হামলার সুযোগ নিয়ে পালিয়েছে ২৪ বন্দি। ঘটনাটি ঘটে স্থানীয় সময় রবিবার সকালে।

স্থানীয় প্রশাসন সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, হামলা হয় সকাল সাতটায়, চিনহুয়াহুয়া জেলের সামনে। অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের একটি দল গাড়ি চালিয়ে জেলের সামনে হাজির হয়। জেলের বাইরে থাকা নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে তারা গুলি চালাতে শুরু করে। নিরাপত্তারক্ষীরাও অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালাতে শুরু করে। গুলি বিনিময়ে মৃত্যু হয় ১৪জনের। নিহতদের মধ্যে চারজন নিরাপত্তারক্ষী। গুলি বিনিময়ের সুযোগে জেল থেকে পালায় ২৪ জঙ্গি। পলাতক জঙ্গিদের ধরতে পুলিশ তল্লাশি শুরু করেছে। কীভাবে জঙ্গিরা পালিয়ে গেল, সে ব্যাপারে জেল কর্তৃপক্ষের তরফ থেকে কিছু অবশ্য বলা হয়নি। কেন হামলা, তা নিয়েও সরকারের তরফ থেকে কিছু বলা হয়নি।

সরকারি বিবৃতিতে হামলার খবর দিতে গিয়ে বলা হয়েছে, অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা সিুদাদ জুয়ারেজ শহরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ পরে এই গাড়ি ধাওয়া করে। বন্দুকধারীদের মধ্যে চারজনকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের গাড়িটিকেও আটক করা গিয়েছে।

মেক্সিকোতে এই ধরনের হামলা একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। হামলার পিছনে রয়েছে বেআইনিভাবে মাদক পাচার। সিনালোয়া এবং জুয়ারেজ নামে দুটি চক্রের দাপট বেশি। ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে মাঝে মধ্যেই দুই পক্ষ সংঘাতে জড়িয়ে যায়। 

আরও পড়ুন র্মান্তিক! মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় মৃত ১২

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ট্রাম্পের উপদেষ্টাকে ভিসা দিল না ব্রাজিল

ইরানের পাশে দাঁড়াল চিন, বড় পদক্ষেপ বেজিংয়ের

১১ লাখ ফলোয়ার্স! বিশেষ এই কাজের মাধ্যমে গিনেস বুকে নাম তুলল শূকর মেরলিন

বাগদাদের সবচেয়ে নিরাপদ এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

‘মাথার উপরে উড়ছে মিসাইল–ড্রোন’, হরমুজে বিপদের মুখে ভারতীয় ক্যাপ্টেন সহ ৩৪ ক্রু

ইরানের গুরুত্বপূর্ণ তেলের খনি খর্গ দ্বীপে হামলা আমেরিকার, হুঁশিয়ারি দিয়ে যা বললেন ট্রাম্প…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ