ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রকৃতির রুদ্ররূপে বিপর্যস্ত আমেরিকার হাওয়াই। অঙ্গরাজ্যের দিকে এগিয়ে আসছে ১ নম্বর ক্যাটাগরির হারিকেন ‘লালা’। ইতিমধ্যেই ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির জেরে একাধিক এলাকায় পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ৪২ হাজারের ও বেশি গ্রাহক। এরই মধ্যে প্রাণঘাতী বন্যা ও ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার (NHC)।

PowerOutage.com-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার দুপুর ২টা পর্যন্ত হাওয়াইয়ের ৪২ হাজার ৮৮৯ জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। ঝোড়ো হাওয়া ও গাছ পড়ে বিদ্যুৎ পরিকাঠামোর বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা Hawaiian Electric জানিয়েছে, ক্ষয়ক্ষতির মাত্রার কারণে অনেক গ্রাহককে দীর্ঘ সময় বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হতে পারে। বিগ আইল্যান্ডের হামাকুয়া উপকূল এলাকায় গাছ পড়ে একাধিক বিদ্যুতের খুঁটি ও পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৪২ মাইল বা ৬৭.৬ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ সঞ্চালন লাইনের পরিস্থিতি খতিয়ে দেখছেন কর্মীরা। NHC জানিয়েছে, ‘লালা’র সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় ৭৫ মাইল বা প্রায় ১২০ কিলোমিটারে পৌঁছেছে। সেই কারণেই ঝড়টি ১ নম্বর ক্যাটাগরির হারিকেন হিসেবে চিহ্নিত হয়েছে।

আরও পড়ুন: জুম কলে ৯০০ কর্মীর চাকরি খেয়েছিলেন, এখন নিজেই খুঁজছেন ভারতীয় বংশোদ্ভূত সিইও

বিগ আইল্যান্ডের মাউনাকেয়া ওয়েদার সেন্টারে শনিবার দুপুর পর্যন্ত ঘণ্টায় ১০০ মাইলেরও বেশি গতির ঝোড়ো হাওয়া রেকর্ড হয়েছে। তবে সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি এলাকায় বাতাসের তীব্রতা তুলনামূলকভাবে কম ছিল। হারিকেন ‘লালা’র প্রভাবে হাওয়াইয়ের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিগ আইল্যান্ডে ১০ থেকে ২০ ইঞ্চি অর্থাৎ প্রায় ২৫.৪ থেকে ৫১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কোনও কোনও এলাকায় বৃষ্টির পরিমাণ ২৫ ইঞ্চি পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। এছাড়া পূর্ব মাউইয়ে ৮ থেকে ১২ ইঞ্চি এবং পশ্চিম মাউইয়ে ৪ থেকে ৬ ইঞ্চি পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতিবৃষ্টির জেরে বিশেষ করে পাহাড়ি ও খাড়া ঢালু এলাকায় আকস্মিক বন্যা এবং ভূমিধসের আশঙ্কা রয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। হাওয়াই পরিবহন দফতর জানিয়েছে, হিলো আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার দুপুর ২টা থেকে এলিসন ওনিজুকা কোনা আন্তর্জাতিক বিমানবন্দরও বন্ধ রাখা হয়েছে। এর পাশপাশি হাওয়াই দ্বীপ, মাউই কাউন্টি এবং কাউয়াইয়ের বাণিজ্যিক বন্দরগুলিও বন্ধ করে দেওয়া হয়েছে।

‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ট্রেনে বচসার জেরে ব্লেড দিয়ে রেলপুলিশের উপর হামলা, গ্রেফতার বাঙালি অভিনেত্রী

মৃত্যুর কাছে হার মানলেন রাজা সেন, SSKM-এ প্রয়াত বর্ষীয়ান পরিচালক, শোকস্তব্ধ টলিউড

ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

‘গভীর রাত পর্যন্ত একসঙ্গে গল্প করলাম, আর সকালে আশিসদা নেই,’ শোকে স্তম্ভিত ভাই প্রশান্ত

জুম কলে ৯০০ কর্মীর চাকরি খেয়েছিলেন, এখন নিজেই খুঁজছেন ভারতীয় বংশোদ্ভূত সিইও

ফের পেনাল্টি মিস মেসির, হেরে গেল ইন্টার মায়ামি

পানমশলার বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার শ্রফ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

টুলু মণ্ডল কাণ্ডে গ্রেফতার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল, ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ টাকা-সোনা

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী