জুম কলে ৯০০ কর্মীর চাকরি খেয়েছিলেন, এখন নিজেই খুঁজছেন ভারতীয় বংশোদ্ভূত সিইও

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে, কারও পেটে লাথি মারতে নেই! সময় কখন কার দিকে ঘুরে যায়, তা আগে থেকে বলা যায় না। আজ যে অন্যের ভাগ্য লিখছে, কাল সেই নিজের ভাগ্য নিয়েই লড়াই করতে পারে। একসময় একটি জুম কলে শত শত কর্মীকে ছাঁটাই করে বিশ্বজুড়ে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছিলেন বিশাল গার্গ। এবার সেই বিশাল গার্গই নিজের পুরনো পদ ফিরে পাওয়ার দাবিতে লড়াই করছেন। যে সংস্থার শীর্ষপদে বসে কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই Better.com-এর পরিচালনা পর্ষদই এবার তাঁকে সিইও (CEO) পদ থেকে সরিয়ে দিয়েছে। ফলে কয়েক বছরের ব্যবধানে বদলে গিয়েছে পুরো ছবিটা। 

২০২১ সালের ডিসেম্বর মাসে Better.com-এর তৎকালীন সিইও বিশাল গার্গ একটি ভিডিও মিটিংয়ের মাধ্যমে প্রায় ৯০০ কর্মীকে চাকরি থেকে সরানোর কথা জানান। ওই সংখ্যা ছিল সংস্থার মোট কর্মীসংখ্যার প্রায় ৯ শতাংশ। বড়দিনের ঠিক আগে এমনভাবে ছাঁটাইয়ের ঘোষণা ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। শুধু ছাঁটাইয়ের সিদ্ধান্ত নয়, কর্মীদের চাকরি হারানোর খবর জানানোর ধরন নিয়েও প্রশ্ন ওঠে। ওই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে প্রবল সমালোচনার মুখে পড়েন গার্গ। পরে নিজের আচরণের জন্য ক্ষমাও চান তিনি। তখন সংস্থার আর্থিক পরিস্থিতি খারাপ হওয়ার পাশাপাশি কর্মীদের কাজের দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন গার্গ। কয়েকজন কর্মীর বিরুদ্ধে কাজের সময় নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগও করেছিলেন তিনি। সময়ের সঙ্গে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। ২০২৬ সালের ৩ অগস্ট Better Homes & Finance-এর পরিচালনা পর্ষদ বিশাল গার্গকে সিইও পদ থেকে সরিয়ে দেয়। তাঁর জায়গায় ড্যানিয়েল লুইসকে নতুন সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

পর্ষদের তরফে গার্গের নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণের ধরন এবং তাঁর প্রতি আস্থার বিষয়টি নিয়ে উদ্বেগের কথা উঠে এসেছে। ফলে যে সংস্থায় একসময় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল গার্গের হাতে, সেখানেই শেষ পর্যন্ত তাঁকেই সিইও-র চেয়ার ছাড়তে হয়েছে। তবে পর্ষদের সিদ্ধান্ত মেনে নিয়ে সরে দাঁড়াতে রাজি নন Better.com-এর প্রতিষ্ঠাতা। তাঁর দাবি, নতুন সিইও ড্যানিয়েল লুইস ধীরে ধীরে পরিচালনা পর্ষদের সদস্যদের আস্থা অর্জন করে তাঁর বিরুদ্ধে এই পরিস্থিতি তৈরি করেছেন। গার্গের বক্তব্য, প্রায় ছয় মাস আগে লুইস সংস্থার বিভিন্ন বিষয় নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করেছিলেন। খরচ কমানো এবং মুনাফা বৃদ্ধির বিষয়ে লুইসের কিছু প্রস্তাবকে তিনি ইতিবাচকভাবে দেখলেও, কাজের ধরন বদলানো এবং নতুন কিছু পরীক্ষামূলক পদ্ধতি নিয়ে তাঁর আপত্তি ছিল। গার্গের অভিযোগ, এরপর ধীরে ধীরে বোর্ডের সদস্যদের সমর্থন নিজের দিকে টেনে নেন লুইস। শেষ পর্যন্ত সেই আস্থাকেই কাজে লাগিয়ে তাঁকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি করা হয়। নিজের সিইও পদ ফিরে পাওয়ার জন্য আইনজীবী অ্যালেক্স স্যাপিরোর সাহায্য নিয়েছেন গার্গ। তাঁর তরফে কোম্পানির পরিচালনা পর্ষদের কাছে একটি চিঠিও পাঠানো হয়েছে। সেখানে তাঁকে ফের সিইও হিসেবে নিয়োগ করার আবেদন জানানো হয়েছে।

‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ট্রেনে বচসার জেরে ব্লেড দিয়ে রেলপুলিশের উপর হামলা, গ্রেফতার বাঙালি অভিনেত্রী

মৃত্যুর কাছে হার মানলেন রাজা সেন, SSKM-এ প্রয়াত পরিচালক, শোকস্তব্ধ টলিউড

ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ

ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

‘গভীর রাত পর্যন্ত একসঙ্গে গল্প করলাম, আর সকালে আশিসদা নেই,’ শোকে স্তম্ভিত ভাই প্রশান্ত

ফের পেনাল্টি মিস মেসির, হেরে গেল ইন্টার মায়ামি

পানমশলার বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার শ্রফ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

জুম কলে ৯০০ কর্মীর চাকরি খেয়েছিলেন, এখন নিজেই খুঁজছেন ভারতীয় বংশোদ্ভূত সিইও

টুলু মণ্ডল কাণ্ডে গ্রেফতার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল, ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ টাকা-সোনা

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?