ইজরায়েলের হয়ে গুপ্তচরগিরি করার দায়ে রাষ্ট্রপুঞ্জের সাত কর্মীকে বন্দি বানাল হুথি বিদ্রোহীরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন ভৃত্য অ্যান্তোনিও গুতেরেসের জমানায় তলানিতে গিয়ে ঠেকেছে রাষ্ট্রপুঞ্জের বিশ্বাসযোগ্যতা। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের হাতের পুতুলে পরিণত হয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র আর তার দোসরদের হয়ে গুপ্তচরগিরি করার অভিযোগও উঠেছে। এবার ইজরায়েলের হয়ে গুপ্তচরগিরি করায় ইয়েমেনের রাজধানী সানায় রাষ্ট্রপুঞ্জের সাত কর্মীকে আটক করেছে হুথি বিদ্রোহীরা। চলতি সপ্তাহেই ১৫ জন বিদেশি সহ রাষ্ট্রপুঞ্জের ২০ জন কর্মীকে আটক করা হয়েছিল। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়।

ইজরায়েল-হামাস লড়াইয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে হুথিরা। শুধু তাই নয়, গত দু’বছরে হামাস-ইজরায়েল সঙ্ঘাতের সময়ে একাধিকবার লোহিত সাগরে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার দোসরদের জাহাজে হামলা চালানোর পাশাপাশি ইজরায়েলের মাটিতেও আক্রমণ চালিয়েছে। সেই হামলার বদলা নিতে ইয়েমেনে হুথিদের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা বিমান হামলা চালিয়েছিল ইজরায়েলি সেনা। গত অগস্টে ইজরায়েলি হামলায় হুথিদের প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার প্রায় অর্ধেক সদস্য নিহত হন।

দীর্ঘদিন ধরেই হুথি বিদ্রোহীরা আভিযোগ জানাচ্ছিল, বিভিন্ন কার্যক্রমের আড়ালে আসলে ইয়েমেনে ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করছেন রাষ্ট্রপুঞ্জের আধিকারিকরা। গোপনে তথ্য সংগ্রহ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের হাতে তুলে দিচ্ছেন। আর সেই তথ্যের ভিত্তিতেই ইয়েমেনে হামলা চালিয়ে চলেছে ইজরায়েলি সেনা। শুক্রবার (২৪ অক্টোবর) হুথি বিদ্রোহীদের এক মুখপাত্র জানিয়েছেন, ‘ইজরায়েলের হয়ে গুপ্তচরগিরির দায়ে রাষ্ট্রপুঞ্জের বেশ কয়েকজন কর্মীকে গ্রেফতার করা হয়েছে।’ যদিও সেই সংখ্যা কত তা তিনি জানাতে রাজি হননি। রাষ্ট্রপুঞ্জের কর্মীদের আটকের নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরব।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা