‘আটটি যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না’, ট্রাম্পের গলায় আক্ষেপের সুর

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ইচ্ছা নতুন নয়। গত কয়েক বছর ধরে একাধিকবার প্রকাশ্যে তিনি দাবি করেছেন, বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সংঘাত কমানো এবং কূটনৈতিক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। ট্রাম্পের দাবি, তার প্রশাসনের সময়ে নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে একাধিক আন্তর্জাতিক সংঘাত প্রশমিত হয়েছে এবং বেশ কয়েকটি সম্ভাব্য যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক উদ্যোগ এবং বিভিন্ন দেশের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার বিষয়টি তিনি বারবার নিজের সাফল্য হিসেবে তুলে ধরেছেন। সেই আক্ষেপই ফের একবার শোনা গেল ট্রাম্পের গলায়। আমেরিকার স্বাধীনতার ২৫০তম বর্ষ উদযাপন অনুষ্ঠানে নোবেল শান্তি পুরস্কার না পাওয়া নিয়ে আক্ষেপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

অনুষ্ঠানে উপস্থিত জনতা ও সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘আমি অন্তত আটটি যুদ্ধ মিটমাট করেছি, তবুও আমার ভাগ্যে নোবেল শান্তি পুরস্কার জুটল না।’ তাঁর এই মন্তব্য শোনার পর অনুষ্ঠানস্থলে উপস্থিত দর্শকরা করতালি ও উল্লাসের মাধ্যমে তাঁকে সমর্থন জানান। তবে ট্রাম্পের এই ‘আটটি যুদ্ধ থামানোর’ দাবিকে তাঁর চির-পরিচিত রাজনৈতিক প্রচারণার অংশ ও রসিকতা হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এর আগেও ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে ইজরায়েল ও আরব দেশগুলোর মধ্যে শান্তি চুক্তি সহ বিভিন্ন কূটনৈতিক পদক্ষেপের জন্য নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য বলে একাধিকবার দাবি করেছিলেন। নতুন করে ট্রাম্পের এই বক্তব্য সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।  ট্রাম্পের নোবেল পাওয়ার ইচ্ছা নিয়ে শুরু হয়েছে রীতিমত চর্চা। 

অজান্তেই ডেকে আনছেন অশুভ শক্তি! ডাইনিং টেবিলে কখনও রাখবেন না এই জিনিসগুলি

দেবশায়নী একাদশী ও চাতুর্মাসের মধ্যবর্তী সময়ে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

আজকের রাশিফল: শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন বসের, দূরে ভ্রমণের সুযোগ আসবে…

মেরিনো ম্যাজিকে বেলজিয়ামের মন ভেঙে ১৬ বছর বাদে সেমিফাইনালে স্পেন

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল