আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শিকাগোতে প্যালেস্তানীয় শিশুকে ২৬ বার কুপিয়ে খুন

নিজস্ব প্রতিনিধিঃ ইজরায়েল ও প্যালেস্তাইন সংঘর্ষের প্রভাব দুই রাষ্ট্রের সীমান্ত ছাড়িয়ে ভিন দেশেও পড়ল। মার্কিন বাড়িওয়ালার বিরুদ্ধে এক সংখ্যালঘু মহিলা ও শিশুকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টার অভিযোগ। প্রাণঘাতী আক্রমণের ফলে মৃত্যু হয়েছে ৬ বছরের শিশুটির।৭১ বছর বয়সী অভিযুক্ত বাড়িওয়ালা জোসেফ সিজুবার বিরুদ্ধে হত্যা ও নৃশংস অপরাধের অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি ঘটেছে শিকাগোর পশ্চিমে ৪০ মাইল দূরে।    

উইল কাউন্টির শেরিফের বিবৃতি অনুসারে জানা গিয়েছে, ৬ বছর বয়সী শিশুটিকে ২৬ বার ছুরিকাঘাত করা হয়। তাঁর শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। তবে ৩২ বছর বয়সী মহিলা বেঁচে যাবেন বলেই আশা। তদন্তকারীদের অনুমান, মধ্যপ্রাচ্যে ইজরায়েল ও ফিলিস্তিনি সংঘর্ষের প্রভাব হিসেবে সংখ্যালঘু ওই শিশু ও মহিলাকে টার্গেট করে আক্রমণ করা হয়।

শেরিফের কার্যালয় মা ও ছেলের জাতীয়তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জানায়নি। তবে  আমেরিকান-ইসলামিক সম্পর্ক বিষয়ক কাউন্সিলের (সিএআইআর) শিকাগো অফিস শিশুটিকে ফিলিস্তিনি-আমেরিকান বলে বর্ণনা করেছে। তাঁরা ঘরের মধ্যে ঘুমিয়ে থাকাকালীন তাঁদের ওপর আক্রমণ করা হয়।  ময়নাতদন্তের সময় ছেলেটির শরীর থেকে সামরিক ধাঁচের সাত ইঞ্চি ব্লেড সহ ছুরিটি বের করা হয়।  পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে অভিযুক্ত সিজুবা মাটিতে বসে আছে।  তাঁর কপালে ক্ষত ছিল।

সিএআইআর-এর শিকাগো অফিসের প্রধান আহমেদ রিহ্যাব জানান, মহিলা তাঁর স্বামীকে ম্যাসেজ পাঠিয়েছিল। সেখানে লেখা ছিল, “তিনি দরজায় কড়া নাড়লেন এবং তাকে শ্বাসরোধ করার চেষ্টা করলেন, এবং বললেন, ‘তোমরা মুসলমানদের’ অবশ্যই মরতে হবে”।  

হামাসের হামলার প্রতিবাদে ইজরায়েল গত রবিবার হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই সংঘর্ষে বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। ইজরায়েলের প্রাণঘাতী হামলায় গাজা উপত্যকায় অন্তত ২৬৭০ জন নিহত হয়েছেন।  যাদের অধিকাংশই ফিলিস্তিনি।

Published by:

Share Link:

More Releted News:

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

ট্রাম্পের পাকিস্তান সফর বাতিল! টেলিফোনেই সারছেন শান্তি আলোচনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ