চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সঙ্কটজনক ইমরান খান, ভর্তি করা হচ্ছে হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফ এর প্রতিষ্ঠাতা ইমরান খান-এর শারীরিক অবস্থা নিয়ে সাম্প্রতিক সময় দেশজুড়ে উদ্বেগ ও জল্পনা তীব্র হয়েছে। এই প্রেক্ষিতে দেশটির সুপ্রিম কোর্টে জমা পড়া এক মেডিকেল রিপোর্টে বলা হয়েছে, আদিয়ালা কারাগারে বন্দি অবস্থায় ইমরান খানের দৃষ্টিশক্তির প্রায় ৮৫ শতাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে,বর্তমানে তাঁর চোখে দেখার ক্ষমতা মাত্র ১৫ শতাংশ।

এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই অবশেষে তাঁকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। সংবাদ মাধ্যম সূত্রে খবর, শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বিক্ষোভ ও রাজনৈতিক চাপের মুখে পাকিস্তান সরকার এই সিদ্ধান্তে পৌঁছয়। হাসপাতালে নিয়ে গিয়ে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলেও জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের সংসদবিষয়ক মন্ত্রী তারিফ ফজল চৌধুরী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, চিকিৎসার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইমরান খানকে তাঁর সন্তানদের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবিতে ‘তেহরিক-ই-তাহফজ-ই-আইন-ই-পাকিস্তান’-এর কর্মীরা পাকিস্তানের সংসদের বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করেন। একই সঙ্গে বিরোধী দলীয় নেতা আল্লামা রাজা নাসির আব্বাস ও মাহমদ খান, পিটিআই চেয়ারম্যান গোহার আলী খানের সঙ্গে গত শুক্রবার জমার নামাজের পর প্রতিবাদ কর্মসূচিতে শামিল হন। খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীও কে-পি হাউজে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ