সমস্যা মেটাতে মোদির সঙ্গে টিভি বিতর্কে বসতে চান ইমরান খান

পাক প্রধানমন্ত্রীর এমন ইচ্ছা নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পড়শি দেশ। তবে দু’দেশের মধ্যে সম্পর্ক মোটেও পড়শি সুলভ নয়। বরং সব সময়েই দুই দেশের মধ্যে রণংদেহি মনোভাব। নানা ছলছুতোয় দুই দেশের শীর্ষ নেতারা একে অন্যকে লক্ষ্য করে হুঙ্কার ছুড়ে চলেছেন। এবার দুই দেশের মধ্যে সম্পর্কের ফাটল ঘোচাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টিভি বিতর্কে বসার ইচ্ছা ব্যক্ত করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে পাক প্রধানমন্ত্রীর এমন ইচ্ছা নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

ইউক্রেন সঙ্কটের মাঝেই বুধবার রাশিয়া সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। দীর্ঘ দু’দশক বাদে এই কোনও পাক প্রশাসনিক প্রধান মস্কোয় যাচ্ছেন। আর মস্কো সফরের আগে রুশ সংবাদমাধ্যম ‘রাশিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষা‍ৎকারে পাক প্রধানমন্ত্রী বলেছেন, ‘দু’দেশের মধ্যে যে সব সমস্যা রয়েছে, তা সমাধানের জন্য ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে টিভি বিতর্কে বসতে চাই। আমার আশা টিভি বিতর্কে মন খুলে কথা বললেই দীর্ঘদিন ধরে চলে আসা অনেক সমস্যার জট খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভারতীয় উপমহাদেশে বসবাসকারী কোটি-কোটি মানুষ উপকৃত হবেন।’

বেশ কয়েকবার দ্বিপাক্ষিক সমস্যা দূর করতে ইসলামাবাদের পক্ষ থেকে আলোচনার টেবিলে বসার জন্য নয়াদিল্লির কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। যদিও সেই প্রস্তাবে সাড়া দেয়নি ভারতের বিদেশ মন্ত্রক ও প্রধানমন্ত্রীর সচিবালয়। আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখান করে নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাস ও শান্তি বৈঠক কখনও হাত ধরাধরি করে চলতে পারে না। ইসলামাবাদ যদি সত্যিই দু’দেশের মধ্যে সম্পর্কের উন্নতি ও সীমান্তে শান্তি চায়, তাহলে প্রথমেই জঙ্গি কাজকর্মে মদত দেওয়া থেকে বিরত থাকতে হবে।’

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর