বোরখা না পরলে মিলবে না চিকিৎসা, নতুন নিদান আফগানিস্তানে

Share:

নিজস্ব প্রতিনিধি: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হীরাতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে প্রবেশের জন্য মহিলা রোগী, নার্স এবং সকল কর্মীদের বোরখা পরা বাধ্যতামূলক করেছে তালিবান প্রশাসন। আন্তর্জাতিক চিকিৎসা সেবা সংস্থা মেদসঁ সঁ ফ্রঁতিয়ের (এমএসএফ) জানিয়েছে ৫  নভেম্বর থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে।

এই সংস্থার আফনিস্তান কর্মসূচির ব্যবস্থাপক সারা শাতো বলেন এই বিধি নিষেধ নারীদের জীবনে আরও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ফলে স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ কমে এসেছে। তিনি জানান যেসব নারী হয়তো জরুরী চিকিৎসার প্রয়োজন এসেছেন, তাদেরও অনেক সমস্যা সৃষ্টি হয়েছে।

তবে তালিবান সরকারের এক মুখপাত্র এমএসএফের এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, আন্তর্জাতিক মহলে সমালোচনার সম্মুখীন হওয়ার পর কিছু এলাকায় বিধি নিষেধ যথেষ্ট শিথিল করে দেওয়া হয়েছে। এমএসএফ স্পষ্ট জানিয়েছে যে হীরাতে আঞ্চলিক হাসপাতালে শিশু বিভাগে সহায়তা প্রদানকারী সংস্থাটিতে নতুন বিধি-নিষেধ কার্যকর হওয়ার পর থেকে প্রথম কয়েক দিনে জরুরী চিকিৎসা প্রয়োজন হলেও নারীরা ভর্তি হতে পারছেন না। রোগী ভর্তির সংখ্যা অন্তত ২৮ শতাংশ কমে গিয়েছে। তালিবান সদস্যরা হাসপাতালে প্রবেশপথে দাঁড়িয়ে থাকছেন। বোরখা না পড়া নারীদের প্রবেশের ক্ষেত্রে বাধা দিচ্ছেন।

তালিবান সরকারের  গুণ প্রচার এবং অপকার প্রতিরোধ মন্ত্রকের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার বলেন এই খবর একদমই ঠিক নয়। সম্পূর্ণ ভুয়। আমাদের অবস্থান সাধারণভাবে হিজাব পরিধান নিয়ে। নারীদের বোরখা না পড়লে চিকিৎসা কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে এই তথ্য ঠিক নয়। তালিবান কর্মকর্তা বলেন দেশের বিভিন্ন অঞ্চলে হিজাবের ব্যাখ্যা ভিন্নভাবে করা হয়, যা অনেক সময় শরীয়াত আইনের সঙ্গে মেলে না।

যদি ও মানবতা মানবাধিকার কর্মীদের অভিযোগ গত এক সপ্তাহ ধরে তালিবান প্রহরীরা হাসপাতাল স্কুল এবং সরকারি দফতরগুলিতে প্রবেশের জন্য নারীদের বোরখা পরা বাধ্যতামূলক করেছে। প্রসঙ্গত, ১৯৯০ দশকে তালিবানরা যখন ক্ষমতায় এসেছিল তখনও তারা নারীদের জন্য বোরখা পরা বাধ্যতামূলক করেছিল। এরপর ২০২১ সালের অগস্টে পুনরায় ক্ষমতা দখলের পর শরিয়ত আইনের দোহাই দিয়ে নারীদের ওপর একের পর এক বিধি নিষেধ আরোপ করে চলেছে তালিবানি সরকার।

তালিবান সরকারের এই সিদ্ধান্তের কারণে সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঢেউ। এক আফগান কর্মী X হ্যান্ডেল একটি ভিডিও প্রকাশ করেছেন। তাতে দেখা যাচ্ছে কয়েকজন নারী বোরখা পুড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন। তালিবানি রাজত্বে আফগানিস্তানের মেয়েদের অবস্থা খুবই খারাপ। সরকার নারীদের উপর কর্মক্ষেত্র এবং বিশ্ববিদ্যালয় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। মেয়েদের মাধ্যমিক শিক্ষা পর্যন্ত বন্ধ রেখে দিয়েছে।

সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে জয় পেল স্পেন

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন স্প্যানিশ ফুটবলের রাজপুত্র ইয়ামাল

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার সিংহদের কাছে হেরে গেলেন হরমনপ্রীতরা

তৃণমূলের পার্টি অফিসের আলমারি থেকে প্রচুর আধার ও জব কার্ড উদ্ধার

হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ‘ডিম স্নান’ এলাকাবাসীর

আচমকাই আলিমুদ্দিনে হাজির প্রসেনজিৎ! দেখা করলেন বিমানের সঙ্গে

সোমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট

মহেশতলার মোল্লার গেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় পা বাদ গেল যুবকের

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

‘কোভিড তৃণমূল ‘, নাম না করে কাকলি-ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের

হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা

দেড় মাস ‘নিখোঁজ’ থাকা তৃণমূল নেতাকে খুঁজে বের করে গণপিটুনি জনতার