অগ্নিগর্ভ কেনিয়া, ভারতীয়দের সতর্ক দূতাবাসের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নয়া কর কাঠামোর বিরুদ্ধে রণক্ষেত্রের আকার নিয়েছে কেনিয়ার রাজধানী নাইরোবি।  বিক্ষোভকারীরা সংসদ ভবনে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনায়  প্রায় ১০ জন  প্রাণ হারিয়েছেন। কেনিয়ায় এই অবস্থার মাঝে ভারতীয়দের  সতর্ক করল দূতাবাস। বুধবার কেনিয়ায় বসবাসকারী ভারতীয়দের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া  হয়েছে, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বের হতে। শুধু তাই নয় উত্তপ্ত এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্প্রতি নয়া কর কাঠামো চালুর ঘোষণা করেছে কেনিয়া সরকার। আর ওই সিদ্ধান্তের কথা জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েছেন কেনিয়াবাসীরা। গত কয়েকদিন ধরেই নয়া কর বিরোধী আন্দোলন চলছে। রাজধানী নাইরোবি-সহ গোটা দেশেই আন্দোলন ছড়িয়ে পড়েছে। আন্দোলনের মুখে নয়া কর কাঠামোয় খানিকটা পরিমার্জনও করেছে কেনিয়া সরকার। যদিও তাতে সন্তুষ্ট নন বিক্ষোভকারীরা। তারা নয়া কর পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার সংসদ চলার সময়েই রাজধানী নাইরোবিতে বিশাল মিছিল বের করা হয়। জোর করেই সংসদ ভবনে ঢুকে পড়েন বিক্ষোভকারীদের একাংশ। আর তাদের রণংদেহী মূর্তি দেখে সংসদ ভবনের বেসমেন্টে আশ্রয় নেন সাংসদরা। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা সংসদ ভবনের একাংশে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি অগ্নিগর্ভ হতেই সক্রিয় হয় পুলিশ। বিক্ষোভকারীদের বাধা দেন। দু’পক্ষের মধ্যে শুরু হয় খণ্ডযুদ্ধ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলিও চালায় নিরাপত্তা রক্ষীরা। ওই গুলিতেই ১০ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে অসমর্থিত সূত্রে খবর। এই অবস্থায় কেনিয়ায় বসবাসরত ভারতীয়দের সতর্ক করল দূতাবাস।

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

মেসি নাকি এমবাপে, গোল্ডেন বুটের দাবিদার হিসেবে কে এগিয়ে?

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক