দুধ-কলা দিয়ে জঙ্গি পোষে পাকিস্তান: জাতিসঙ্ঘে ভারত

পাকিস্তান মুখে শান্তির কথা বলে

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  জাতিসঙ্ঘের সাধারণ সভায় ভারতের ভাষণে কোণঠাসা পাকিস্তান। ভারতের ফার্স্ট সেক্রেটারি মিজিতো ভিনিতো বলেছেন, যে দেশ মুখে বলে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে চায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সে দেশ কী করে মুম্বই হামলায় ষড়যন্ত্রীদের আশ্রয় দেয়? সে দেশ কী করে জঙ্গিদের আঁতুড়ঘর হয়ে ওঠে? এটা আরও বেশি দুঃখজনক যে জাতিসঙ্ঘের পবিত্র মঞ্চকে ব্যবহার করে পাকিস্তান ভারতের বিরুদ্ধে একের পর এক মিথ্যে অভিযোগ তুলেছে।

জাতিসঙ্ঘের সাধারণ সভার ভাষণে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনা ধারাবাহিকভাবে অত্যাচার চালিয়ে আসছে। মানবাধিকার লঙ্ঘনের একাধিক ঘটনা ঘটেছে। সরকার চাইছে হিন্দুগরিষ্ঠ কাশ্মীর। আন্তর্জাতিকমহল নিশ্চিত ছিল, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে আরও কড়া কথা শুনতে হবে। আন্তর্জাতিকমহলের সেই আশঙ্কা সত্যিই হল।

ভারতের ফার্স্ট সেক্রেটারি মিজিতো ভিনিতো বলেন, ইসলামাবাদ আন্তর্জাতিকমহলের নজর ঘোরাতে চাইছে। চাইছে, আন্তর্জাতিকমহলকে কাছে পেতে। তাই, একের পর এক মিথ্যাচার চালিয়ে গিয়েছে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, তাঁর দেশ চায় ভারত-সহ প্রতিবেশী সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেটাই যদি হবে, তাহলে আমাদের প্রশ্ন, মুম্বই হামলার ষড়যন্ত্রীদের শাস্তি দেওয়ার বদলে তাদের খাতির যত্ন করে। আর যদি মানবাধিকার লঙ্ঘনের কথাই ধরা হয় তাহলে পাকিস্তানের একাধিক প্রান্তে একের পর এক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। সে দেশে যারা অধিকারের দাবিতে পথে নামে, সরকার তাদের সর্বশক্তি প্রয়োগ করে দমিয়ে রাখতে চায়। পাকিস্তান ভারতের সঙ্গে শান্তি চাইলে আগে তাদের মুম্বই হামলায় জড়িত জঙ্গিদের শাস্তি দিতে হবে। সে দেশের মাটি যাতে জঙ্গিদের আঁতুডঘর না হয়ে ওঠে সেটা নিশ্চিত করতে হবে।   

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি