দেশের নাগরিকদের অবিলম্বে  লেবানন ছাড়ার নির্দেশ দূতাবাসের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয়দের লেবানন ছাড়ার নির্দেশ দিল দূতাবাস । বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে দূতাবাসের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে,’ সতর্ক থাকুন। খুব প্রয়োজন ছাড়া কোথাও যাওয়ার দরকার নেই।  লেবাবননে বসবাস কারী ভারতীয়দের দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।‘  শুধু তাই নয় দূতাবাস জানিয়েছে ভারতীয় নাগরিকরা যেন লেবানানে ভ্রমণ করতে না যান।

বলা বাহুল্য, ৪৮ ঘণ্টার মধ্যে দূতাবাসের পক্ষ থেকে এটি তৃতীয়বার ভারতীয়দের করা হল সতর্ক। তা ছাড়াও ভারতীয়দের দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে। আপৎকালীন ফোন নম্বর + 96176860128  এবং মেল আইডি cons.beirut@mea.gov.in দূতাবাসের তরফে দেওয়া হয় । বলা বাহুল্য ভারতের মতো আমেরিকা, ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার দূতাবাসও তাদের নাগরিকদের একই পরামর্শ দিয়েছে।

উল্লেখ্য,  লেবাননের হেজবুল্লা গোষ্ঠী গত শনিবার ইজরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে রকেট হামলা চালায়। আর তাতে প্রাণ হারিয়েছেন ১২ জন শিশু এবং নাবালক। এই ঘটনার পরই লেবাননকে হুঁশিয়ারি দিয়েছে ইজরায়েল। এই আবহে হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যার কথা জানিয়ে বিবৃতি জারি করেছে  ইজরায়েলি সেনাবাহিনী । এরপর থেকেই লেবানন ও ইজরায়েলের মধ্যে ছড়িয়েছে উত্তেজনা। তাই লেবাননে বসবাসকারী ভারতীয়দের সতর্ক করল দূতাবাস।

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা, বাড়ছে তিস্তার জলস্তর

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

বিছানায় স্ত্রীয়ের রক্তাক্ত দেহ, ফ্যানের সঙ্গে ঝুলছে স্বামী! ঘরে ঢুকতেই চক্ষুচড়কগাছ পুলিশের

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান