লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবা-মায়ের বিশ্বাস থাকে গৃহশিক্ষকের উপর। নিজের সন্তান যাতে গৃহশিক্ষকের কাছে আলাদা করে পড়াশুনা করে ভাল পারফর্ম করে। সেই কারণেই আলাদা করে গৃহশিক্ষক রাখেন অভিভাবকরা। কিন্তু সেই গৃহশিক্ষকই যদি হয় ভক্ষক! অভিভাবকের ভরসার মূল্যই না দিতে পারে, তাহলে বিপদ। যেমনটা ঘটেছে লেকটাউনে। ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক গৃহশিক্ষকের উপর। গ্রেফতার অভিযুক্ত। ধৃতের নাম অনিমেষ নাগ। তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ। দ্বাদশ শ্রেণির ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আরও পডুন: জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে অভিযুক্ত গৃহশিক্ষক পড়ানোর অজুহাতে ওই ছাত্রীকে নিজের বাড়িতে ডেকে পাঠায়। অভিযোগ, সেখানে ওই ছাত্রীকে ঠান্ডা পানীয় দেয় সে। ওই পানীয়তে মাদকজাতীয় কিছু মেশানো ছিল বলে অভিযোগ। পানীয় খেতেই জ্ঞান হারিয়ে ফেলে ওই পড়ুয়া। তখনই সেই সময়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে অনিমেষ। এমনটাই অভিযোগ। ঘটনার পর জ্ঞান ফিরতেই অসুস্থ বোধ করে নির্যাতিতা। বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায় ওই ছাত্রী। এরপর পরিবারের পক্ষ থেকে লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে অনিমেষ নাগকে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ। ধৃতকে আজ, রবিবার বিধাননগর আদালতে তোলা হয়। পুলিশ ঘটনার তদন্ত করছে। তবে অভিযুক্ত জানান, তিনি এই কাজ করেননি। সূত্রের খবর, লেকটাউনে ওই ছাত্রীর বাড়িতেই পড়াতে যেত অভিযুক্ত। কিন্তু মাঝে কেন নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছিল সেই বিষয়ে সন্দেহ তৈরি হয়েছে তদন্তকারীদের মধ্যে। 

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক