ফের মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ফের মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যু হল ভারতীয় এক পড়ুয়ার। জানা গিয়েছে নিহত ওই পড়ুয়ার নাম শ্রেয়স রেড্ডি।  বৃহস্পতিবার  মার্কিন যুক্তরাষ্ট্র থেকে  শ্রেয়স রেড্ডির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ১৯ বছর বয়সী শ্রেয়স রেড্ডি বেনিগার ওহাইওর লিন্ডার স্কুল অফ বিজনেসের ছাত্র ছিলেন। জানা যায় শ্রেয়াসের বাবা-মা হায়দরাবাদে থাকেন। এই মৃত্যুর ঘটনা নিয়ে নিউ ইয়র্কের ভারতীয় মিশন ক্ষোভ প্রকাশ করেছে।

ভারতীয় মিশনের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ওহাইওতে ভারতীয় বংশোদ্ভূত ছাত্র শ্রী শ্রেয়স রেড্ডি বেনিগেরির দুর্ভাগ্যজনক প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। মার্কিন পুলিশ এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। শ্রেয়সের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে।“

অন্যদিকে চলতি সপ্তাহের শুরুতেই পারডু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নীল আচার্যের মৃতদেহ উদ্ধার হয়। রবিবার আচার্যের মা নিখোঁজ বলে অভিযোগ করেন। এর কয়েক ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় চত্বর থেকে নীলের মৃতদেহ উদ্ধার হয়। এছাড়াও গত ১৬ জানুয়ারি জর্জিয়ার লিথোনিয়ায় হরিয়ানার পঞ্চকুলার বাসিন্দা বিবেক সাইনিকে এক গৃহহীন ব্যক্তি হাতুড়ি দিয়ে খুন করে। পাশাপাশি গত জানুয়ারিতে ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা-শ্যাম্পেইনের (ইউআইইউসি) বাইরে আকুল ধাওয়ান নামে আরেক ভারতীয় ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়। ১৮ বছর বয়সী ওই তরুণের ময়নাতদন্তে ধারণা করা হচ্ছে, হাইপোথার্মিয়ায় তার মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, এই নিয়ে চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে চারজন ভারতীয় পড়ুয়ার রহস্য মৃত্যু সামনে এসেছে। তবে বারবার কেন এই মৃত্যু হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন । অন্যদিকে ভারতীয় পড়ুয়ার মৃত্যু নিয়ে এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ