ভারতের ডাল শুল্ক প্রত্যাহারের আবেদন, ট্রাম্পের দ্বারস্থ মার্কিন সিনেটরা

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার ট্রাম্পকে চিঠি লিখলেন মার্কিন সিনেটরা। ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা যখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে, ঠিক সেই সময়েই ডালের উপর ৩০ শতাংশ শুল্ক প্রত্যাহারের দাবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিলেন একাধিক মার্কিন সিনেটর। তাঁদের দাবি, আসন্ন বাণিজ্য চুক্তিতে ডাল জাতীয় পণ্যের জন্য বিশেষ সুবিধাজনক ধারা অন্তর্ভুক্ত করা হোক।

সম্প্রতি,ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তির প্রথম ধাপ প্রায় সম্পূর্ণ। এই প্রেক্ষাপটেই ট্রাম্পের কাছে আবেদন করা হয়েছে সিনেটরদের তরফে। যাতে ভারত আমেরিকান হলুদ মটরশুঁটি সহ ডাল জাত পণ্যের উপর আরোপিত ৩০ শতাংশ আমদানি শুল্ক তুলে নেয়। সিনেটরদের দাবি, এই উচ্চ শুল্কের কারণে আমেরিকার কৃষকেরা ভারতের মতো বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে।

আরও পড়ুন: ‘‌আমি ফিরে আসতে চাই’‌, পাকিস্তানে বিয়ের পর ভারতীয় মহিলার অডিও ক্লিপ ভাইরাল

চিঠিতে উল্লেখ করা হয়েছে, নর্থ ডাকোটা ও মন্টানা রাজ্য ডাল ও মটরশুঁটির জন্য শীর্ষ উৎপাদক অঞ্চল। অন্যদিকে ভারত বিশ্বের বৃহত্তম ডাল ভোক্তা দেশ, যা মোট বৈশ্বিক উৎপাদনের প্রায় ২৭ শতাংশ ব্যবহার করে। ফলে ভারতের বাজার আমেরিকান কৃষিপণ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শুল্কজনিত বাধার কারণে সেই সম্ভবনা সঠিকভাবে কাজে লাগানো যাচ্ছে না। সিনেটরা আরও বলেন, ট্রাম্পের প্রথম মেয়াদেও তাঁরা একই বিষয়ে চিঠি দিয়েছিলেন এবং ২০২০ সালে ভারত মার্কিন আলোচনার সময় ট্রাম সেই দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তুলে ধরেছিলেন। তাঁদের মতে ডাল জাত পণ্যের ইস্যু সমাধান হলে তা একদিকে যেমন আমেরিকান উৎপাদনের জন্য ফলপ্রসূ হবে তেমনই ভারতীয় ভোক্তারাও উপকৃত হবেন।

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন