কানাডায় চলন্ত গাড়ি থেকে এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ভারতীয় ছাত্রীর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এলোপাথাড়ি গুলি চালিয়ে হত্যা করা হল ২১ বছরের ছাত্রীকে। নৃশংস ঘটনাটি ঘটেছে কানাডায়। কর্মস্থলে যাওয়ার পথে একটি বাস স্টপে অপেক্ষা করছিলেন ওই ছাত্রী। সেই সময় এক হত্যাকারী গাড়িতে করে এসে গুলি চালায়। মৃত ছাত্রীর নাম হরসিমরত রন্ধওয়া। অন্টারিওর হ্যামিল্টনের মোহক কলেজের ছাত্রী ছিলেন তিনি। হ্যামিল্টন পুলিশ এই হত্যাকাণ্ডের তদন্ত করছে।

টরন্টোর ভারতের কনস্যুলেট জেনারেল শুক্রবার এক পোস্টে বলেছেন, “অন্টারিওর হ্যামিল্টনে ভারতীয় ছাত্রী হরসিমরত রন্ধওয়ার মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। স্থানীয় পুলিশমাধ্যম জানিয়েছে, হরসিমরত বাস স্টপে দাঁড়িয়ে ছিলেন। দুটি গাড়ির মধ্যে গুলি চলাচল হচ্ছি। সেই সময় আচমকা যুবতীর গুলি লাগে। তিনি মারা যান। হত্যাকাণ্ডের তদন্ত চলছে। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি এবং প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করছি। এই কঠিন সময়ে আমরা সর্বতভাবে শোকাহত পরিবারের পাশে রয়েছি।”

হ্যামিল্টন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে যে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারা হ্যামিল্টনের আপার জেমস এবং সাউথ বেন্ড রোডের কাছে গুলি চালানোর খবর পায়। পুলিশ যখন সেখানে পৌঁছায় রন্ধওয়া বুকে গুলিবিদ্ধ অবস্থায় পথেই পড়ে রয়েছে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও যুবতীকে বাঁচানো যায়নি।

সিসিটিভি ভিডিওর মাধ্যমে তদন্তকারীরা জেনেছেন যে একটি কালো গাড়ির যাত্রী অন্য একটি সাদা সেডানের আরোহীদের উপর গুলি চালিয়েছিল। গুলি চালানোর কিছুক্ষণ পরেই দুটি গাড়িই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুলিচালনা স্থলের কাছাকাছি একটি বাড়ি ছিল। সেখানেও গুলি চলে। সেই সময় বাড়ির সদস্যরা বসে টেলিভিশন দেখছিলেন। পুলিশ জানিয়েছে, গুলি জানলা দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলেও সৌভাগ্যবশত কেউ হতাহত হয়নি।

তোলাবাজির অভিযোগে পাটুলি থানার হাতে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১