গাজায় গণহত্যা বন্ধ করতে ইজরায়েলকে নির্দেশ আন্তর্জাতিক আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি: গাজা ভূখণ্ডে অবিলম্বে নিরীহ ফিলিস্তিনিদের হত্যালীলা বন্ধ করতে ইজরায়েল সরকারকে নির্দেশ দিল আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। একই সঙ্গে গাজাজুড়ে চালানো গণহত্যার প্রমাণ সংরক্ষণ করারও নির্দেশ দিয়েছে। শুক্রবার গাজা উপত্যকায় গণহত্যা নিয়ে ইজরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলার শুনানি শেষে প্রাথমিক রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক বিচার আদালত। কূটনৈতিক মহল মনে করছে, আন্তর্জাতিক বিচার আদালতের এদিনের নির্দেশে অস্বস্তি বাড়ল বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের।

গত ৭ অক্টোবর গাজা ভূখণ্ডে লাগাতার হামলার প্রতিশোধ নিতে ইজরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। ওই হামলার প্রতিশোধ নিতে গাজা ভূখণ্ড এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপরে পাল্টা হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মদতপুষ্ঠ ইজরায়েলের ঘাতক বাহিনী। ওই হামলায় এখনও পর্যন্ত ২৬ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু ও মহিলা। ইজরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশ প্রতিবাদে মুখর হয়েছে।

গাজা ভূখণ্ডে ইজরায়েলের গণহত্যা সংগঠিত করার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা ঠুকেছিল দক্ষিণ আফ্রিকা সরকার। যদিও দক্ষিণ আফ্রিকার ওই মামলা করার অধিকার নেই বলে পাল্টা দাবি করেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যদিও তাঁর দাবি ধোঁপে টেঁকেনি। গত কয়েকদিন ধরে ইজরায়েলি জল্লাদবাহিনীর গণহত্যার নানা প্রমাণ আন্তর্জাতিক বিচার আদালতের বিচারপতিদের সামনে তুলে ধরেছিল দক্ষিণ আফ্রিকার আইনজীবীরা।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?