এই মুহূর্তে

মাদক পাচারে জড়িত ৭২ আফগান নাগরিককে ফাঁসিতে ঝোলাল ইরান

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : মাদক পাচারে জড়িত আফগানিস্তানের ৭২ নাগরিকের ফাঁসি দিয়েছে ইরান। ২০২৪ সালে আফগানিস্তানের এই নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরানের কেজেল হেসার কারাগারে বেশিরভাগ ফাঁসি দেওয়া হয়েছে। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।

ইরানের মানবাধিকার সংস্থা জানিয়েছে, শুধু প্রাপ্তবয়স্ক আফগান নাগরিকদেরই মৃত্যুদণ্ড কার্যকর করেনি ইরান, এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ২০২২ সালে ১৬ জন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল ইরান। এরপরের বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৫ জনে এবং ২০২৪ সালে ফাঁসি দেওয়া হয়েছে ৭২ জন আফগান নাগরিকের।

অপরাধ যতই গুরুতর হোক না কেন, এই ভাবে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে সেই দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন। তবে তাতে কোন কাজ হয় নি। ইরানের আইন অনুযায়ী, নিহতের পরিবার চাইলে ক্ষতিপূরণের বিনিময়ে খুনির সাজা মকুব করে দিতে পারে। অন্যদিকে শুধু খুন নয়, মাদক অপরাধে জড়িত ব্যক্তিদেরও মৃত্যদন্ড দেওয়া হয়।

Published by:

Share Link:

More Releted News:

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

৩৪ বছর পর ঐতিহাসিক বৈঠকে বসছে ইজরায়েল-লেবানন, বড় ঘোষণা ট্রাম্পের

শাহবাজকে উপেক্ষা করছেন ট্রাম্প! পাকিস্তান চালাচ্ছেন মুনির, প্রাক্তন পাক মন্ত্রীর মন্তব্যে ঝড়

টিকিট ছাড়াই বিস্ময়কর দুনিয়ায়: নানজিংয়ের জাদুঘর ভ্রমণ

ট্রাম্পের দূত হয়ে ইরানের সঙ্গে কথা বলতে তেহরানে পাক সেনাপ্রধান মুনির

তুরস্কের স্কুলে ঢুকে ৯ জনকে ঝাঁঝরা করে গুলিতে আত্মঘাতী ১৩ বছরের কিশোর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ