৮৮ দিন পর ইরানে ফিরল ইন্টারনেট পরিষেবা, সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা বহাল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এখনও থামেনি ইরান-আমেরিকার যুদ্ধ। নতুন করে শুরু হয়েছে হামলা। তবে এর মধ্যেই ইরানবাসীর জন্য রয়েছে বড় স্বস্তির খবর। ৮৮ দিন পর আংশিকভাবে ইন্টারনেট সংযোগ চালু  করল ইরান। তবে ইন্টারনেট পরিষেবা চালু করলেও ফেসবুক, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রামসহ বেশ কয়েকটি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম এখনও বন্ধ রাখা হয়েছে।

ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, মঙ্গলবার থেকে ধীরে ধীরে মোবাইল নেটওয়ার্ক ও অন্যান্য সংযোগ বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে শুরু করেছে।  তবে হোয়াটসঅ্যাপ ব্যবহারে এখনও নানা  নিষেধাজ্ঞা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। 

আরও পড়ুন: জটিল অস্ত্রোপচারে ফুসফুস থেকে এলইডি বাল্‌ব বের করে ৯ মাসের শিশুকে নতুন জীবন দিলেন চিকি‍ৎসকরা 

গত সোমবার (২৫ মে) প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে গঠিত বিশেষ সাইবারস্পেস ব্যবস্থাপনা কমিটি ইন্টারনেট চালুর পক্ষে ভোট দেয়। সেই বৈঠকে ৯ জন সদস্য ইন্টারনেট পুনঃসংযোগের পক্ষে মত দেন। বিপক্ষে মত দিয়েছিলেন ২ জন। ইরানের আইসিটি মন্ত্রী সাত্তার হাশেমি বলেন, বেশিরভাগ সদস্য ইন্টারনেট পুনরায় চালুর পক্ষে মত দেওয়ার পর দেশজুড়ে ব্রডব্যান্ড সংযোগ চালুর কাজ শুরু করা হয়েছে। জানিয়ে রাখা ভাল, সরকার বিরোধী বিক্ষোভের জন্য ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তে জানুয়ারিতে দেশটিতে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট জারি করা হয়। তবে তখন সরকার দাবি করেছিল, যুদ্ধ পরিস্থিতি ও সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইরান-আমেরিকার যুদ্ধের আবহে ঘনিষ্ঠ সহযোগীকে হারালেন ট্রাম্প .

নতুন ভোটারদের জন্য বড় আপডেট, অনলাইন Form 6-এ বদল আনল নির্বাচন কমিশন

বিজেপি সমর্থক মহিলাকে ল্যাম্বপোস্টে বেঁধে বেধড়ক মার, কাঠগড়ায় ফিরদৌসির অনুগামীরা

‘দাউদ বোমা রেখেছে,’ রবি সকালে তাজ হোটেলে উড়ো ফোনে আতঙ্ক

শিবির বদলেই অভিষেকের ছবি সরালেন অনুব্রত, রইলেন মমতা

‘চাকা লক করে দেওয়া হবে’, বাস-অটোচালকদের কড়া হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রার

চিপসের লোভ দেখিয়ে অপহরণ করে গণধর্ষণ, উদ্ধার ৭ বছরের শিশুকন্যার দেহ

জমি বিবাদের জেরে বৃদ্ধকে কুপিয়ে খুন, পড়শির বিরুদ্ধে অভিযোগ, চাঞ্চল্য মুর্শিদাবাদে

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

সেবাশ্রয় কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

রবিবার ছুটির দিনেও ভিজবে তিলোত্তমা! ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

ডায়াবেটিসের ভয়! জেনে নিন কোন উপায়ে আলু খেলে নিয়ন্ত্রণে থাকবে ওজন?

‘বাংলাদেশে অবৈধ সরকার চলছে,’ হাসিনা ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ দিলীপের

ভারতীয় রান্নাঘরের নিত্যসঙ্গী টমেটো, জানেন কি লাল সবজির শিকড় লুকিয়ে অন্য মহাদেশে?