ইরানে জোড়া বিস্ফোরণের দায় স্বীকার করল ইসলামিক স্টেট

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ কেরমানে জোড়া বিস্ফোরণের দায় স্বীকার করল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।  সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেরমানে হামলার দায় স্বীকার  করেছে আইএস।  ইসলামি বিপ্লবী গার্ডের প্রয়াত নেতা কাসেম সোলায়মানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকমিছিলে জোড়া বিস্ফোরণ হয় । এই বিস্ফোরণের জেরে কমপক্ষে ১০৩ জন নিহত হয় এবং আহত হয়েছিলেন ১৭১জন । এই ভয়াবহ বিস্ফোরণের জন্য তেহেরান এরআগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলকে দায়ী করেছিল।

গত ৩ রা জানুয়ারি বুধবার ইসলামী বিপ্লবী গার্ডের প্রয়াত নেতা কাসেম সোলায়মানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাজার হাজার মানুষ শোকমিছিল নিয়ে কেরমানের ‘শহীদ গুলজার’ সমাধিস্থলের দিকে যাচ্ছিলেন। মার্কিন ড্রোন মামলায় প্রাণ হারানো সোলায়মানিকে ‘বীর যোদ্ধা’র চোখেই দেখেন ইরানের সিংহ ভাগ মানুষ। সাহেব আল জামান মসজিদের কাছে সোলায়মানির সমাধিস্থল থেকে ৭০০ মিটার দূরে শোকমিছিলে প্রথম বিস্ফোরণটি ঘটে। আর দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে সমাধি থেকে এক কিলোমিটার দূরে।

জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যান শ্রদ্ধা জানাতে যাওয়া অনেকেই। রক্তাক্ত অবস্থায় অনেককেই মাটিতে লুটিয়ে পড়তে দেখা গিয়েছে। বিস্ফোরণের শব্দ শুনে অনেকেই প্রাণ ভয়ে দৌড়ে পালান।  বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকারীরা। আহতদের উদ্ধার করে কেরমান জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, বর্তমানে  আইএস জঙ্গি বারবার  ইরানে সাধারণ মানুষ এবং নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালিয়ে  যাচ্ছে। আর ইরান জুড়ে  বাড়ছে উদ্বেগ।

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে যুব নেতা কৈলাসকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের