ব্যর্থতার অজুহাতে ইজরায়েলের গোয়েন্দা প্রধানের চাকরি খেলেন নেতানিয়াহু

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আরও একজনের চাকরি খেলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার অজুহাত দেখিয়ে ইজরায়েলের নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন তিনি। এর ঠিক একদিন আগে নেতানিয়াহু ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে বেনজির হামাসের হামলা ঘিরে রোনেন বারের ব্যর্থতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এর ঠিক একদিন পরেই তাঁকে বরখাস্ত করলেন তিনি।

২০২১ সালে শিন বেতের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন রোনেন বার।আগামী বছর তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।কিন্তু নেতানিয়াহু সরকার এক বছর আগেই তাকে পদ থেকে সরাল। রোনেন বারের সঙ্গে আদায় কাঁচকলা সম্পর্ক ছিল নেতানিয়াহু সরকারের।২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাস সংগঠনের হামলার পর থেকে এই সম্পর্কে আরও বেশি ফাটল ধরে। শেষ পর্যন্ত রোনেন বারকে গোয়েন্দা প্রধানের পদ হারাতে হল। তবে জল্পনা উঠছে এরপর কে হবে রোনেনের উত্তরসূরী? তা অবশ্য এখনও জানা যায় নি।

নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলা হয়েছে, আইএসএ পরিচালক রোনেন বারের মেয়াদ শেষ করতে সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাব গৃহীত হয়েছে। রোনেন বারের উত্তরসূরি নিযুক্ত হওয়ার পর অথবা ১০ এপ্রিলের মধ্যে রোনেন স্বেচ্ছায় পদত্যাগ করবেন।

উল্লেখ্য, ট্রাম্পের পূর্ণ সহায়াতায় গত মঙ্গলবার থেকে গাজায় তীব্র হামলা চালাচ্ছে ইজরায়েল। গনহত্যার বিষয়টি আড়াল করে নেতানিয়াহু সরকারের দাবি হামাসের লক্ষ্যবস্তুতে তারা হামলা চালাচ্ছে। কিন্তু তথ্য বলছে অন্য কথা। বেসামরিক মানুষজনের তাঁবুতে একের পর এক হামলা চালানো হচ্ছে। যুদ্ধের নীতি ভঙ্গের অভিযোগ উঠেছে নেতানিয়াহুর বিরুদ্ধে। যুদ্ধের নিয়ম অনুযায়ী বেসামরিকদের ক্ষতি ও হত্যা করতে পারবে না ইজরায়েল সরকার। কিন্তু প্রায় দু বছর ধরে গাজায় গনহত্যা চালাচ্ছে নেতানিয়াহু সরকার।এই নিয়ে ইজরায়েলের অন্দরে সরকার বিরোধী ক্ষোভেরও জন্ম নিয়েছে। কেবল দুই মাস ধরে চলা যুদ্ধে ইজরায়েল ৫৯১ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল