যুদ্ধে জ্বলছে মধ্যপ্রাচ্য, ইজরায়েল-আমেরিকার যৌথ হামলায় ইরানে নিহত ২২৩ নারী ও ২০২ শিশু

গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল-আমেরিকা যৌথভাবে ইরানের উপর হামলা চালানোর পরেই যুদ্ধ শুরু হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরান বনাম ইজরায়েল-আমেরিকার যুদ্ধ থামার নয়, পাল্টাপাল্টি হামলা চালিয়েই যাচ্ছে দুই দেশ। গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল-আমেরিকা যৌথভাবে ইরানের উপর হামলা চালানোর পরেই যুদ্ধ শুরু হয়। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের মৃত্যুর পর থেকেই রণমূর্তি ধারণ করেছে ইরান। তারা মধ্যপ্রাচ্য জুড়ে ইজরায়েল-আমেরিকার সামরিক ঘাঁটি তে হামলা চালাচ্ছে। প্রায় ১৬ দিন ধরে চলছে যুদ্ধ। এই হামলার পুড়ছে মধ্যপ্রাচ্য। ভয়ে শিঠিয়ে আছে পশ্চিম এশিয়ার অন্যান্য দেশগুলি।

ইরানের স্বাস্থ্য মন্ত্রকের বরাত দিয়ে সংবাদমাধ্যম ফারস নিউজ জানিয়েছে, এ পর্যন্ত ইরানের উপর হামলায় প্রায় ১২০০ জনের কাছাকাছি মানুষ মারা গিয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ২২৩ জন নারী এবং ২০২ জন শিশু রয়েছে। যাঁরা ইজরায়েল-আমেরিকার যুদ্ধে প্রাণ হারিয়েছে। এছাড়া নিহতের মিছিলে ৩ জন অন্তঃসত্ত্বা নারী এবং ৫ বছরের কম বয়সী ১২ জন শিশুও রয়েছে। রবিবার (১৫ মার্চ) একটি বিবৃতিতে তেহরান জানিয়েছে, ইরানের উপর বর্বরোচিত এই হামলায় প্রায় ৪১ জন শিশু গুরুতর জখম হয়েছে। এবং ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার এই যৌথ সামরিক হামলায় এখনও পর্যন্ত ইরান ১২০০ জন মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে দেশটির প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই-ও ছিলেন।

এছাড়া এই হামলায় ইরানের স্বাস্থ্য খাতের অপূরণীয় ক্ষতি হয়েছে। কারণ সারা দেশে অন্তত ১৫৩টি স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যার ফলে ইরানের চিকিৎসা ব্যবস্থার আমৃল ক্ষতি হয়েছে। আহতদের সেবা দিতে হিমশিম খাচ্ছে সাধারণ হাসপাতালগুলি। এদিকে ইরান পাল্টাপাল্টি হামলায় ইজরায়েল ছাড়াও জর্ডান, ইরাক, পারস্য উপসাগরীয় দেশগুলিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি তে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। যার ফলে পুড়ছে মধ্যপ্রাচ্য।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ