ভারতের আরও এক শত্রু নিকেশ, জৈশ সন্ত্রাসী মৌলানা আবদুল আজিজের রহস্য মৃত্যু পাকিস্তানে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পাকিস্তানের মাটিতে মৃত্যু হল এক জঙ্গি নেতার। শীর্ষ জইশ কমান্ডার মৌলানা আবদুল আজিজের রহস্যময় মৃত্যু হয়েছে নিজের দেশেই। পাকিস্তানের বাহাওয়ালপুর থেকে উদ্ধার হয়েছে তার দেহ। এই বাহাওয়ালপুরেই জইশের সদর দফতর। আর ভারতের করা অপারেশন সিঁদুর অভিযানে গুঁড়িয়ে গিয়েছিল এখানকার সমস্ত জঙ্গি ঘাঁটি। ভারতবিরোধী বক্তব্য পেশের জন্য পরিচিত ছিল আজিজ। ফলে তার মৃত্যু ঘিরে ঘণীভূত হয়েছে রহস্য।

বিবিধ পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মে মাসেই এক জনসভায় ভারত বিরোধী বক্তব্য পেশ করে মৌলানা আবদুল আজিজ। ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে আবদুল দাবি করেছিল, ভারতের হালও সোভিয়েত ইউনিয়নের মতো হতে চলেছে। সোভিয়েত ইউনিয়ন যেভাবে ভেঙে গিয়েছিল ভারতও সেইভাবেই ভেঙে যাবে।

মঙ্গলবার ভোরবেলা তার দেহ উদ্ধার হয়। ঠিক কারা এই হত্যার নেপথ্যে রয়েছে তা এখনও জানা যায়নি। কানাঘুষো শোনা যাচ্ছিল, অজ্ঞাত পরিচিতের গুলিতে নিহত হয়েছে এই সন্ত্রাসী। পরে জইশের ‘চোরা’ সোশাল মিডিয়া অ্যাকাউন্টগুলি থেকে উড়িয়ে দেওয়া হয়েছে গুলিতে মৃত্যুর গুঞ্জন। তবে কীভাবে মৃত্যু তাও জানানো হয়নি।

জানিয়ে দেওয়া হয়েছে, বাহাওয়ালপুরেই কবরস্থ করা হয়েছে জইশ কমান্ডারকে। বাহাওয়ালপুর, রাওয়ালপিন্ডির মতো এলাকায় নিয়মিত পাক যুবাদের ভারতবিরোধী বক্তব্যের মাধ্যমে উসকানি দিতে দেখা যেত আবদুলকে। সেই সঙ্গে তাদের জঙ্গি হয়ে উঠতেও উৎসাহ প্রদান করত সে।

এহেন আবদুলের মৃত্যুতে জঙ্গি নেটওয়ার্ক যে অনেকটা ছিন্ন হল তাতে নিশ্চিত শুভচিন্তকরা। অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর মেরুদণ্ড ভেঙে গিয়েছে। এই পরিস্থিতিতে শীর্ষ জইশ কমান্ডারের খতম হওয়ার ঘটনা যে আরও একটি বড় ধাক্কা, তা বলাই বাহুল্য।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো