পাকিস্তানে সন্ত্রাসী সংগঠনের প্রধান মৌলানা কাশিফ আলিকে গুলি করে হত্যা

সোমবার ভোরে কয়েকজন আততায়ী মোটরসাইকেলে করে এসে কাশিফের বাড়ির দরজার সামনে তাঁকে গুলি করে হত্যা করেন। ঘটনার পরেই তাঁরা পালিয়ে যান।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের বাড়িতেই আততায়ীদের গুলিতে নিহত হলেন সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার রাজনৈতিক শাখার প্রধান মৌলানা কাশিফ আলি। জানা গেছে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াবিতে অবস্থিত পাকিস্তান মারকাজি মুসলিম লীগ (PMML)-এর প্রধান মৌলানা কাশিফ আলির বাসভবনেই তাঁকে গুলি করে হত্যা করা হয়।

ঘটনার সময়, মৌলানা কাশিফ আলি পাকিস্তান মারকাজি মুসলিম লীগ (পিএমএমএল) এর নেতৃত্ব দিচ্ছিলেন। উল্লেখযোগ্য ভাবে, ২০২৪ সালে লস্কর প্রধান হাফিজ সাঈদ পিএমএমএল প্রতিষ্ঠা করেছিলেন। সূত্রের খবর, সোমবার ভোরে কয়েকজন আততায়ী মোটরসাইকেলে করে এসে কাশিফের বাড়ির দরজার সামনে তাঁকে গুলি করে হত্যা করেন। ঘটনার পরেই তাঁরা পালিয়ে যান। এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় মৌলানার। লস্কর-ই-তৈয়বার রাজনৈতিক শাখার প্রধান মৌলানা কাশিফ আলির নৃশংস হত্যাকাণ্ডে পাকিস্তানে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। লস্কর-ই-তৈয়বারের সঙ্গে যুক্ত সন্ত্রাসী সংগঠনগুলি পাকিস্তান সরকারের তীব্র সমালোচনা করছেন।

পলাতক মৌলানা কাশিফ আলির খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবিও উঠেছে।গত মাসেই, তিনজন লস্কর-ই-তৈয়বার সন্ত্রাসী নিহত হয়েছিলেন, যার মধ্যে দুইজন সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত, পাকিস্তান সরকার কোনও প্রতিক্রিয়া জানাননি। যদিও সন্ত্রাসী সংগঠনগুলি পদক্ষেপ নেওয়ার জন্য ক্রমাগত চাপ তৈরি করে চলেছে। তাঁদের সকলের দৃষ্টি এখন পাকিস্তানের দিকে, তারা দেশটিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্যে অপেক্ষা করছে।

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি