এই মুহূর্তে




২৮ অক্টোবর পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচন, ফের দৌড়ে বরিস জনসন

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: আগামী ২৮ অক্টোবর পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী (UK Prime Minister) পদে নির্বাচন হবে। বৃহস্পতিবার লিজ ট্রাসের (Liz Truss) পদত্যাগের পরে এ কথা ঘোষণা করেছেন টোরি দলের অন্যতম নেতা তথা ১৯২২ কমিটির চেয়ারম্যান স্যর গ্রাহাম ব্র্যাডি (Sir Graham Brady)। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে সাংবাদিকদের বলেন, ‘পরবর্তী নেতৃত্ব বেছে নেওয়ার জন্য আগামী সপ্তাহেই নির্বাচন হবে। ২৮ অক্টোবরের মধ্যে পরবর্তী প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন।’

অন্যদিকে লিজ ট্রাসের ইস্তফার পরেই পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী (UK Prime Minister) কে হচ্ছেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনকের (Rishi Sunak) পাশাপাশি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বরিস জনসনের (Boris Johnson) নাম উঠে এসেছে। এই মুহুর্তে ছুটি কাটাতে ডমিনিক প্রজাতন্ত্রে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী (Former Prime Minister)। সূত্রের খবর, তড়িঘড়ি ছুটি বাতিল করে লন্ডনে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সামিল হতে পারেন ট্রাসের মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়া সুয়েল্লা ব্র্যাভার্মান (Suella Braverman)।

গত ৬ সেপ্টেম্বর ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন বরিস জনসন। তার পরে কনজারভেটিভ পার্টির সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হন লিজ ট্রাস। যদিও আর্থিক নীতি নিয়ে বিতর্কের জেরে মাত্র ৪৫ দিনের মাথায় বৃহস্পতিবার সকালেই ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। তাঁর আগে সবচেয়ে কম সময়ের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েছিলেন জর্জ ক্যানিং। ১৯২৭ সালে মাত্র ১১৯ দিনের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাকে খুন করে ছেলে নিজেকে ছুরি দিয়ে রক্তাক্ত করল!‌ চ্যাটজিপিটির বিরুদ্ধে মামলা আদালতে, কেন?‌

থাইল্যান্ডের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রধানমন্ত্রী, কবে নির্বাচন?

ব্রিটেন জাদুঘর থেকে চুরি গেল ৬০০টি দুর্মূল্য সামগ্রী, রয়েছে দুর্লভ ভারতীয় শিল্পকর্মও

জেন-জি বিক্ষোভের মুখে আরও এক সরকারের পতন, ইস্তফা বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর

ইমরান ঘনিষ্ঠ পাকিস্তানের গুপ্তচর সংস্থার প্রাক্তন প্রধানকে ১৪ বছরের জেল দিল সামরিক আদালত

সময়ের আগেই অফিসে আসতেন মহিলা কর্মী, তাঁকেই বরখাস্ত করে সংস্থা!‌ আদালত কর্মীর পাশে দাঁড়াল না কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ