রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ফ্রান্সের প্রধানমন্ত্রী হলেন মিশেল বার্নিয়ে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাজনৈতিক অচলাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ফ্রান্স। গত জুন ও জুলাই মাসে জাতীয় নির্বাচনে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দলই। এমতাবস্থায় বৃহস্পতিবার প্রবীণ রাজনীতিবিদ এবং ডানপন্থী হিসাবে পরিচিত মিশেল বার্নিয়েকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাঁক্রো। ১৯৫৮ সালে ফ্রান্সে নতুন প্রজাতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে প্রবীণ প্রধানমন্ত্রী হচ্ছেন বার্নিয়ে। যদিও মিশেল বার্নিয়ের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় সংসদের সবচেয়ে বড় জোট নিউ পপুলার ফ্রন্ট।

ফ্রান্সের রিপাবলিকান পার্টির (এলআর) নেতা বার্নিয়ে দীর্ঘদিন ধরেই একাধিক প্রশাসনিক ও রাজনৈতিক পদের দায়িত্ব সামলেছেন। ছিলেন ফ্রান্স ও ইইউয়ের একাধিক গুরুত্বপূর্ণ পদে। তিন বছর আগে ইমান্যুয়েল ম্যাঁক্রোকে সরিয়ে প্রেসিডেন্ট পদে বসার চেষ্টাও চালিয়েছিলেন। যদিও সফল হননি তিনি। কেননা, বার্নিয়েকে প্রেসিডেন্ট পদে প্রার্থী করেনি তাঁর দল।

বর্তমানে ফ্রান্সে তদারকি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার সামলাচ্ছেন গ্যাব্রিয়েল আতাল। তাঁর স্থলাভিষিক্ত হবেন বার্নিয়ে। তবে প্রধানমন্ত্রী হিসাবে তাঁর চলার পথ মোটেও মসৃণ হবে না বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তার অন্যতম কারণ সরকার চালানোর মতো প্রয়োজনীয় সংখ্যক সাংসদের সমর্থন নেই তাঁর পিছনে। বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্টেরও তীব্র বিরোধিতার মুখে পড়তে হবে তাঁকে।

ভারত-শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিং শ্রীলঙ্কার, দলে থাকছেন না শুভমান গিল

স্বামীর ল্যাপটপ খুলতেই ‘আই লাভ ইউ’ মেসেজ, পরকীয়া ফাঁস হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন..

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

‘রেজাল্ট পেতে হলে আমার সঙ্গে শুতে হবে’, প্রশিক্ষকের কুরুচি মন্তব্যে হতবাক গৃহবধূ

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বর্ষায় বারবার ছাতা হারায়? এই সহজ কৌশলে মিলবে সমাধান

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

রক্তে প্লেটলেট কমেছে? প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে ডায়েটে রাখুন এই ৮ সুপারফুড

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই