ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

Share:

নিজস্ব প্রতিনিধি: ফেসবুকে অপরিচিত এক মহিলার সঙ্গে বন্ধুত্ব! তারপর উপহারের লোভ। শেষ পর্যন্ত সেই ফাঁদে পড়ে ৬.৩১ লক্ষ টাকা হারালেন এক কৃষক। ঘটনায় এক মহিলা-সহ তিন আফ্রিকান নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন ঘানার জোসেফিন ওরফে অ্যাঞ্জেল, তানজানিয়ার মগেনজেলি ইমানি ডেনিস এবং দক্ষিণ সুদানের ফিলিপ বাতিস্তা জোসেফ ভ্যালেন্টাইন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুজরাতের রাজকোটের এক কৃষক ফেসবুকে জোসেফিনের পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করেছিলেন। এরপর দুজনের মধ্যে নিয়মিত কথাবার্তা শুরু হয়। জোসেফিন নিজেকে সিঙ্গেল মাদার বলে পরিচয় দেন এবং জানান, তিনি জার্মানি থেকে ওই কৃষক ও তাঁর পরিবারের জন্য মূল্যবান উপহার পাঠাতে চান। কিছুদিন পরে তিনি ওই কৃষককে বলেন, পার্সেলে পাঠানো রয়েছে ৩০ হাজার ইউরো নগদ, একটি সোনার চেন, ল্যাপটপ, দামি ঘড়ি এবং একটি আইফোন। এরপরই শুরু হয় প্রতারণার আসল খেলা। কিছুক্ষনের মধ্যেই কৃষকের কাছে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্তের এক মহিলা নিজেকে দিল্লি বিমানবন্দরের কাস্টমস অফিসার বলে পরিচয় দেন। পার্সেলটি ছাড়ানোর জন্য ওই মহিলা বিভিন্ন চার্জের নাম করে টাকা দাবি করে। প্রসেসিং ফি এবং আরও নানা অজুহাতে বারবার টাকা চাওয়া হয় ওই কৃষকের থেকে।

আরও পড়ুন: ‘রেজাল্ট পেতে হলে আমার সঙ্গে শুতে হবে’, প্রশিক্ষকের কুরুচি মন্তব্যে হতবাক গৃহবধূ

সব কথা সত্যি ভেবে কৃষক নিজের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একাধিক অনলাইন লেনদেনে মোট ৬.৩১ লক্ষ টাকা পাঠিয়ে দেন। কিন্তু সেই পার্সেল কখনও তাঁর হাতে আসেনি। উল্টে আরও টাকা দাবি করা হলে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। এরপরই রাজকোট সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ চ্যাট, ব্যাঙ্ক লেনদেন, আইপি লগ-সহ একাধিক ডিজিটাল তথ্য খতিয়ে দেখা হয়। তদন্তে এই চক্রের সূত্র মেলে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায়। পরে দিল্লি ও নয়ডায় অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, প্রতারণায় ব্যবহৃত ১৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে। সেগুলি ফ্রিজ করার প্রক্রিয়াও শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে দু’জন ছাত্র ভিসায় এবং একজন স্বল্পমেয়াদি ভিসায় ভারতে এসেছিলেন। তবে তিনজনেরই ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে।

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

শিক্ষককে খুন করে আত্মঘাতী ছাত্র, সাত সকালেই হাড়হিম কাণ্ড স্কুলে

ভারত-শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিং শ্রীলঙ্কার, দলে থাকছেন না শুভমন গিল

স্বামীর ল্যাপটপ খুলতেই ‘আই লাভ ইউ’ মেসেজ, পরকীয়া ফাঁস হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন..

‘রেজাল্ট পেতে হলে আমার সঙ্গে শুতে হবে’, প্রশিক্ষকের কুরুচি মন্তব্যে হতবাক গৃহবধূ

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বর্ষায় বারবার ছাতা হারায়? এই সহজ কৌশলে মিলবে সমাধান

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?