৬.৭ মাত্রার ভূমিকম্প ফিলিপাইনে, সুনামি সতর্কতা নেই

Share:

নিজস্ব প্রতিনিধি: জাপানের পরে এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইনের দক্ষিণাঞ্চল। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএস জিওলজিক্যাল সার্ভে)জানিয়েছে, মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ সারঙ্গানি থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণের মিন্দানাও দ্বীপে ওই শক্তিশালী ভূকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৭। কম্পনের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৭০ কিলোমিটার। যদিও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনও প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এমনকি সুনামি সতর্কতাও জারি হয়নি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন প্যাসিফিক ‘রিং অব ফায়ারে’ অবস্থিত হওয়ার কারণে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। গত বছরের ডিসেম্বরের শুরুতেই পর পর ভূমিকম্পে কেঁপে উঠেছিল ফিলিপাইন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৬.৮, ৬.৪ এবং ৭.৬।  গত ২ ডিসেম্বর মিন্দানাওয়ে ৭.৬ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন তিন জন।

চলতি বছরের প্রথম দিনেই জাপানের নোটো দ্বীপে আঘাত হেনেছিল ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ওই ভূমিকম্পের পরেই জারি হয়েছিল সুনামি সতর্কতা। কয়েক ঘন্টার ব্যবধানে প্রায় ২০০ বার কেঁপে উঠেছিল সূর্যোদয়ের দেশ। ভূমিকম্পের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল ওয়াজিমা ও সুজু। ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল একাধিক এলাকা। সোমবার পর্যন্ত ভূমিকম্পে ১৬১ জনের প্রাণহানির কথা জানিয়েছিল জাপান সরকার। এখনও পর্যন্ত নিখোঁজ শতাধিক। ফলে মৃতের সংখ্যা বাড়বে বলেই আশঙ্কা প্রশাসনের। ভূমিকম্পের ১২৪ ঘন্টা বাদে অবিশ্বাস্যভাবেই ধ্বংসস্তুপের নিচ থেকে এক নবতিপর বৃদ্ধাকে জীবিত অবস্থায় উদ্ধার করেছিলেন উদ্ধারকারীরা।

জাভেদ জাফরির স্ত্রীর সঙ্গে জালিয়াতি, খোয়ালেন ১৬.২৪ টাকা, বরখাস্ত BMC অফিসার

বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

গভীর রাতে ছদ্মবেশে পাবে হানা মহিলা পুলিশ অফিসারের , তারপর যা ঘটল…

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে