‘বাংলাদেশে সক্রিয় জঙ্গি সংগঠন ISIS’, বিস্ফোরক দাবি মালয়েশিয়ার পুলিশ প্রধানের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে কোনও জঙ্গি নেই বলে দাবি করেছিলেন হিযবুত তাহরীর শীর্ষ নেতা তথা ঢাকার পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলী। শুক্রবার (৪ জুলাই) তার মুখোশ খুলে দিলেন মালয়েশিয়ার পুলিশ প্রধান মোহাম্মদ খালিদ ইসমাইল। সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়েছেন, ‘আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের শাখা  রয়েছে বাংলাদেশে। ওই শাখাকে নিয়মিত অর্থ সাহায্য জুগিয়ে গিয়েছেন সম্প্রতি জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ধৃত ৩৬ বাংলাদেশি।’ মালয়েশিয়ার পুলিশ প্রধানের ওই দাবিতে যথেষ্টই অস্বস্তিতে পড়েছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। শেখ হাসিনা জমানার অবসানের পর বাংলাদেশ যে জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে, তা প্রমাণ করেছে মালয়েশিয়ার পুলিশ প্রধানের বক্তব্য। যদিও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে রাজি হননি ‘জঙ্গি-বান্ধব’ ঢাকার পুলিশ কমিশনার।

২০১৬ সালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কুখ্যাত জঙ্গি সংগঠন আইএসের হামলার পর থেকেই সন্ত্রাস দমন অভিযান জোরদার করা  হয়।  কয়েকশো সন্দেহভাজন জঙ্গিকে আটকও করেছে দেশটির পুলিশ। গত এপ্রিল থেকে জুন মাসের মধ্যে আটক করা হয় শ্রমিকের ছদ্মবেশে জঙ্গি সংগঠন প্রসারের কাজে মালয়েশিয়ায় যাওয়া ৩৬ বাংলাদেশিকে। ওই ৩৬ জনের মধ্যে পাঁচ জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জাড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। ১৫ জনকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। আর ১৬ জন পুলিশের হেফাজতে রয়েছে।

এদিন সাংবাদিক সম্মেলনে মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ ইসমাইল জানান ‘জঙ্গি কার্যকলাপের দায়ে যে ৩৬ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে তারা স্বদেশীয়দের আইএসের সঙ্গে সম্পৃত্ত করার পরিকল্পনা নিয়েছিলেন। বাংলাদেশি শ্রমিকদের মধ্যে থেকে সদস্য বাড়াচ্ছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপের মাধ্যমে ‘উগ্রবাদী মতাদর্শ’ ছড়াচ্ছিলেন। শুধু তাই নয়, অর্থ সংগ্রহ করে আইএসের বাংলাদেশ শাখাকে পাঠাচ্ছিলেন। এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস ও ই-ওয়ালেট ব্যবহার করেছিলেন। ‘গেরাকান মিলিটান র‌্যাডিকাল বাংলাদেশ’ বা ‘জিএমআরবি’ নামে একটি সংগঠনও গড়ে তুলে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের সাহায্যে সংগ্রহ এবং উগ্র মতবাদের প্রচার করে আসছিল। প্রত্যেক সদস্যকে বছরে ৫০০ রিংগিত ফি দিতে হয়। তবে অনুদানের পরিমাণ নির্ভর করছে সদস্যদের ওপর।’

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক