গাজায় ইজরায়েলের হানায় নিহত ১৩ হাজারের বেশি শিশু, দাবি ইউনিসেফের

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০২৩ সালের অক্টোবর থেকেই গাজায় হামাস গোষ্ঠীর সঙ্গে লাগাতার যুদ্ধ চলছে ইজরায়েলি সেনা। এখনও পর্যন্ত যুদ্ধ থামার কোনও নামই নেই। তবে এরইমধ্যে গাজা ভূখণ্ডে হাজার হাজার শিশুর মৃত্যু হয়েছে। চরম অপুষ্টিতে ভুগছে শিশুরা। সম্প্রতি রাষ্ট্রসংঘের রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, এখনও পর্যন্ত গাজা ভূখণ্ডে ৩১ হাজারেরও বেশি প্যালেস্টাইন নাগরিকের মৃত্যু হয়েছে। তার মধ্যে ১৩ হাজারেরও বেশি শিশুর মৃত্যু হয়েছে। ইউনিসেফের এক প্রতিনিধি ক্যাথরিন রাসেল জানিয়েছেন, যুদ্ধে হাজার হাজার শিশু আহত হয়েছে। কিন্তু তারা যে কোথায় রয়েছে, তা জানা নেই। সম্ভবত তারা হয়ত ধ্বংসস্তুপের নীচেই পড়ে রয়েছে। এর আগে বিশ্বের আর কোনও যুদ্ধে শিশু হত্যার ছবি দেখা যায়নি।

শুধু শিশু হত্যাই নয়, রাষ্ট্রসংঘের এই প্রতিনিধির বক্তব্যে উঠে এসেছে শিশুদের চরম অপুষ্টির ছবিও। সম্প্রতি ইউ এন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজির একটি পোস্টে বলা হয়েছে, গাজায় চরম অপুষ্টিতে ভোগা শিশু ক্রমশ বাড়ছে। প্রতি তিনটি শিশুর মধ্যে একটি শিশু চরম অপুষ্টিতে ভুগছে। এই প্রসঙ্গে ইউনিসেফের মুখপাত্র ক্যাথরিন রাসেল জানান, ‘আমি শিশুদের ওয়ার্ডে গিয়েছিলাম। এরা ভয়াবহ অপুষ্টিতে ভুগছে। শিশু ওয়ার্ডটির পরিস্থিতি এতটাই করুণ ছিল যে তাদের কাঁদার মতো শক্তি ছিল না।‘  উল্লেখ্য, গাজা ভূখণ্ডে লাগাতার মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় সারা বিশ্বের কাছে চরম সমালোচনার মুখে পড়তে হয়েছে ইজরায়েলি সেনাদের। গত ৭ অক্টোবর হামাস গোষ্ঠীর আকস্মিক হামলার পরই পাল্টা আক্রমণ শুরু করেছে ইজরায়েলি সেনা।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে