বিশ্বে করোনার সংক্রমণ নিম্নমুখী হলেও ফের বাড়ল দৈনিক মৃত্যু

দৈনিক সংক্রমণ-মৃত্যুর নিরিখে বিশ্বে শীর্ষে রয়েছে জাপান।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বজুড়ে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ আগের দিনের তুলনায় নিম্নমুখী হলেও উদ্বেগ বাড়িয়েছে দৈনিক মৃত্যুর ঊর্ধ্বমুখী রেখচিত্র। নতুন করে সংক্রমিত হযেছেন এক লক্ষ ২০ হাজার ৪৭২ জন। আর মারণ ভাইরাসে প্রাণ গিয়েছে এক হাজার ৪৫ জনের। টানা কয়েকদিন বাদে দৈনিক মৃত্যু হাজারের গণ্ডি ছাড়াল। দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থ হওয়া রোগীর সংখ্যা বেশি হওয়ায় অ্যাকটিভ কেসের সংখ্যাও কমেছে।

মঙ্গলবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’-এর তথ্য অনুযায়ী, দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে জাপান শীর্ষে থাকলেও পূর্ব এশিয়ার দেশটিতে প্রাণঘাতী ভাইরাসের তাণ্ডব অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৫৭১ জন। আর প্রাণ হারিয়েছেন ২৫৩ জন। এ নিয়ে মহামারি শুরুর পরে দেশটিতে মারণ ভাইরাসে আক্রান্ত হলেন ৩ কোটি ২০ লক্ষ ৭৭ হাজার ৮৯৯ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৬২২ জনে।

দৈনিক সংক্রমণের নিরিখে জাপানের পরেই রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে নতুন করে আরও ১৭ হাজার ৮৫৫ জনের শরীরে মারণ ভাইরাস ধরা পড়েছে। আর করোনার ছোবলে মৃত্যুমিছিলে সামিল হয়েছেন ৫৩ জন। দৈনিক সংক্রমণের নিরিখে তৃতীয়স্থানে থাকলেও গত ২৪ ঘন্টায় মৃত্যুর নিরিখে বিশ্বে দ্বিতীয়স্থানে ইউরোপের দেশটি। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭২ জন। প্রাণ হারিয়েছেন ১৪১ জন। ইউরোপের আর এক দেশ ফ্রান্সে গত ২৪ ঘন্টায় মাত্র এক হাজার ২৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলেও দেশটিতে মারা গিয়েছেন ১৩৪ জন।মার্কিন যুক্তরাষ্ট্রেও প্রাণঘাতী ভাইরাসের বলি হয়েছেন  ১০৮ জন।

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর