নেপালে বিধ্বংসী ভূমিকম্পের তাণ্ডবে মৃত ১৩০, নিখোঁজ বহু

শুক্রবার রাতে জোরালো ভূমিকম্পে নেপালের বুকে এখন নেমে এসেছে মৃত্যু মিছিল। মারা গিয়েছেন ১৩০জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মৃত্যুমিছিল নেপালের বুকে। শুক্রবার রাতে জোরালো ভূমিকম্পে(Nepal Earthquake) সে দেশের ১৩০জন মারা গিয়েছেন বলে শনিবার সকাল ৯টা পর্যন্ত জানা গিয়েছে। এখনও বহু মানুষ ঘরবাড়ির ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছেন বলে জানা গিয়েছে। সেই সূত্রে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ কেঁপে ওঠে দিল্লি-এনসিআর(Delhi-NCR) সহ বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপাল। কম্পনের কেন্দ্র মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার নীচে ছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। কম্পনের ফলে নেপাল এবং ভারতের(India) প্রভাবিত এলাকার বহু মানুষ আতঙ্কে নিজেদের বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। নেপালের ভূকম্পনের অভিঘাত এতটাই ছিল যে, সুদূর দিল্লির মাটিতেও বেশ কিছু ক্ষণ ধরে টের পাওয়া গিয়েছিল কম্পন। এছাড়াও ভূমিকম্পের কারণে এনসিআর, অযোধ্যা-সহ উত্তর ভারতের বড় অংশের মাটিতে কম্পন অনুভূত হয়েছিল। লখনউ এবং বিহারেরও বেশ কিছু জায়গার মাটি কেঁপে ওঠে।

শুক্রবার গভীর রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপাল। সেই ঘটনায় এখনও পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা কার্যত হাজার ছাড়িয়ে গিয়েছে। ভূমিকম্প আঘাতে চোখের পলকে তাসের ঘরের মতো শয়ে শয়ে বাড়ি ধসে পড়ে। বহু বাড়িতে চওড়া চওড়া ফাটল ধরেছে। ইট-কাঠ-সিমেন্টের ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়ছে বহু মানুষের। যার মধ্যে পশ্চিম রুকুম এবং জাজারকোটে এখনও পর্যন্ত সব থেকে বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিন সকালে নেপাল সরকারের তরফে জানানো হয়েছে বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছেন। তাই মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। যদিও উদ্ধারকার্য শুরু করা হয়েছে। কিন্তু দুর্গম এলাকায় এখনও উদ্ধারকারী দল পৌঁছাতে পারেনি বলেই জানা গিয়েছে। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল(Pushpakamal Dahal) ভূমিকম্পের কারণে মৃত্যু এবং ক্ষয়ক্ষতির জন্য শোক প্রকাশ করেছেন। ভারতের তরফেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ভূমিকম্পে নিহতদের জন্য শোকপ্রকাশ করেছেন ও এই চরম দুর্দিনে নেপালের সরকার ও মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

সরকারি নথি অনুযায়ী, নেপাল বিশ্বের ১১তম ভূমিকম্পপ্রবণ দেশ। তিব্বতীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটের উপর অবস্থিত হওয়ায় নেপাল প্রায় সারা বছরই ভূমিকম্পের ঝুঁকির মুখে থাকে। আর তার জেরেই গত ১ মাসের মধ্যে ৩ বার কেঁপে উঠেছে নেপাল। গত ৩ অক্টোবরও ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। পর পর চার বার ভূমিকম্প হয়েছিল নেপালে। নেপালের পাশাপাশি তার প্রভাব পড়েছিল দিল্লি, উত্তরপ্রদেশের লখনউ, হাপুর এবং আমরোহাতে। কম্পন অনুভূত হয়েছিল উত্তরাখণ্ডের কিছু কিছু অংশ, চণ্ডীগড়, জয়পুরেও। গত ২২ অক্টোবর কেঁপে উঠেছিল নেপালের রাজধানী কাঠমান্ডু। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.১। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের ধাদিং জেলা। এর ঠিক দু’দিন পরে আবার ভূমিকম্প হয় নেপালে। মাত্রা ছিল ৪.১। এদিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন রওনা দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ওরফে প্রচণ্ড। এবারের ভূমিকম্পে নেপালের রুকুম জেলা এবং জাজারকোট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের জেরে অধিকাংশ জেলাতেই বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে। ফলে অন্ধকারে রাতে উদ্ধারকাজে বেগ পেতে হয়েছে প্রশাসনকে। একাধিক এলাকায় আফটারশকের জেরে ধস নেমেছে।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর