Loading live market data...
Loading active stocks...
Connecting...

মরক্কো ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে নরেন্দ্র মোদী, ধন্যবাদ জানালেন নোরা

ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমাদের বন্ধু এবং পরিবার নিরাপদ রয়েছে! যারা প্রিয়জনকে হারিয়েছে তাঁদের প্রতি আমার সমবেদনা!

Share:

নিজস্ব প্রতিনিধি: নোরা ফাতেহি, বলিউডের স্বনামধন্য আইটেম ডান্সার। গোটা বিশ্বের দিলবার কুইন। তাঁর অভিনয় দক্ষতা, পাগল করা নাচের স্টাইল, চিত্তাকর্ষক ড্রেসিং সেন্স, বক্ররেখা যুক্ত ফিগার, ইতিমধ্যেই গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অভিনেত্রী। তবে তিনি কর্মক্ষেত্র ভারতকে বেছে নিলেও তাঁর খুঁটি কিন্তু মরক্কোতে। হ্যাঁ, কানাডায় জন্ম ও বেড়ে ওঠা নোরা ফতেহির। ভারতীয় চলচ্চিত্রে তিনি তাঁর আইটেম গানের জন্যেই বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। Roar: Tigers of the Sundarbans দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন নোরা। যদিও তার আগে কিছু নাচের রিয়েলিটি শোয়ে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন নোরা। মরক্কো বংশোদ্ভূত হলেও তিনি ধীরে ধীরে ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে মানিয়ে নিয়েছেন।

কিন্তু নিজের দেশে মরক্কো এখনও তাঁর হৃদয়ে বর্তমানে, তাই দেশের বিপর্যয়ের কথা শুনে মন কেঁদে উঠলো অভিনেত্রীর। শুক্রবার রাতে মরক্কোতে বিধ্বংসী ভূমিকম্পে গোটা বিশ্ব রীতিমতো কেঁপে উঠেছে। রিখটার স্কেলে ৬.৮ মাত্রার ভূমিকম্পের ফলে প্রায় ১০০০ জন মানুষ নিহত হয়েছেন এবং ১২০০ জন আহত হয়েছেন, সঙ্গে ব্যপক ক্ষতিগ্রস্থ হয়েছে মারাকেশ শহর। অভিনেত্রী এদিন তাঁর দুঃখ প্রকাশ করে Instagram-এ ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা প্রার্থনা করেছেন। ভূমিকম্পে বিল্ডিংগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, এবং অনেকেই ধ্বংসস্তূপে আটকে পড়েছিল। 

কামারিয়া নৃত্যশিল্পী এই ভয়ঙ্কর খবরটি জানতে পারা মাত্রই ক্ষতিগ্রস্তদের প্রতি তাঁর সমবেদনা জানিয়ে লিখেছেন, “আজকের মরক্কোতে ভূমিকম্পের খবর অত্যন্ত বিধ্বংসী! আমি শুধু দেখতে পাচ্ছি যে এটির প্রভাব অনেক শহরে ফেলেছে এবং অনেক প্রাণ হারিয়েছে। আমার হৃদয় এই মুহূর্তে সবার কাছে পৌঁছেছে! সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি! ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমাদের বন্ধু এবং পরিবার নিরাপদ রয়েছে! যারা প্রিয়জনকে হারিয়েছে তাঁদের প্রতি আমার সমবেদনা! আল্লাহুম্মা ইয়া রব।” পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন নোরা। নোরা ফাতেহি দিলবার (আরবি সংস্করণ) সহ বিখ্যাত গানের ভিডিওতে তাঁর অভিনয়ের জন্য প্রশংসিত। অতীতে, তিনি বিশাল দাদলানি, রাফতার, অরিজিৎ সিং- এর মতো একাধিক গায়কদের সঙ্গে সহযোগিতা করেছিলেন। 

SIR-এর ট্রাইব্যুনাল থেকে সরলেন টিএস শিবজ্ঞানম

কোটি টাকার চাকরি ছেড়ে সাফাইকর্মী হলেন মহিলা, কারণ জানলে চমকে যাবেন…

শুভেন্দুর আপ্ত–সহায়ককে টার্গেট কেন? চন্দ্রনাথ হত্যাকাণ্ডে এল চাঞ্চল্যকর তথ্য

শহিদ ক্ষুদিরাম-টালিগঞ্জ মেট্রো বন্ধ থাকবে, কখন ও কতক্ষণ জানুন

রাতারাতি লাখ লাখ অ্যাকাউন্ট মুছে দিল ইনস্টাগ্রাম, কেন এমন সিদ্ধান্ত?

২১ বছরে অবসর নেবেন বৈভব? চমকে দেওয়ার মতো ভবিষ্যদ্বাণী করলেন প্রবীণ ইংরেজ ক্রিকেটার

‘বারাকপুরে সিনেমায় ঢুকিয়ে দেওয়ার ব্যবসা খুলেছিল’, রাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

চন্দ্রনাথের ময়নাতদন্ত সম্পন্ন, ‘ভবানীপুরের জয়ের কারণেই টার্গেট’, দাবি শুভেন্দুর

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

নকল নম্বর প্লেট ! চন্দ্রনাথ খুনে ব্যবহৃত বাইক উদ্ধার করল পুলিশ

চন্দ্রনাথ খুনের ঘটনায় মোবাইল সূত্র খতিয়ে দেখছে পুলিশ, মিলল সেই মোটরবাইক

হগ মার্কেটে বুলডোজারের তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে