শহিদ ক্ষুদিরাম-টালিগঞ্জ মেট্রো বন্ধ থাকবে, কখন ও কতক্ষণ জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা মেট্রো যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা। আগামী রবিবার, ৩১ অগস্ট শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) পর্যন্ত দীর্ঘ সময় মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। একই দিনে গ্রিন লাইনের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ ও স্টেশনে টার্ন আউট বসানোর কাজের জন্য এই সিদ্ধান্ত। 

মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, শহিদ ক্ষুদিরাম স্টেশনে নতুন টার্ন আউট বসানোর কাজ হবে। সেই কারণে শনিবার রাত ১১টা থেকে রবিবার দুপুর ৩টে পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। রবিবার বিকেল ৪টে থেকে আবার এই রুটে পরিষেবা স্বাভাবিক হবে। তবে টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: রাতারাতি লাখ লাখ অ্যাকাউন্ট মুছে দিল ইনস্টাগ্রাম, কেন এমন সিদ্ধান্ত?

রবিবার সাধারণত অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও পিএসসির ‘মিসলেনিয়াস মেনস’ পরীক্ষার কারণে অনেক পরীক্ষার্থী সমস্যায় পড়তে পারেন। পাশাপাশি পুজোর বাজারের ভিড়েও যাত্রীদের পরিকল্পনায় প্রভাব পড়তে পারে। গ্রিন লাইনে (হাওড়া ময়দান–সেক্টর ফাইভ) রবিবার পরিষেবা এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। সাধারণত সকাল ৯টা থেকে মেট্রো শুরু হয়, এবার তা শুরু হবে সকাল ৮টা থেকে। মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের আগাম পরিকল্পনা করে যাত্রা করার পরামর্শ দিয়েছে এবং প্রয়োজনে বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানিয়েছে

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘প্ল্যানে ত্রুটি থাকলে বহুতলের অনুমোদন বাতিল হতে পারে’, জানালেন মুখ্যমন্ত্রী

তারাতলা দুর্ঘটনায় কড়া পদক্ষেপ, কালো তালিকাভুক্ত নির্মাণ সংস্থা ও আর্কিটেক্ট