মাহিন্দা রাজাপক্ষের দেশছাড়ার উপরে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের

শীর্ষ আদালতের এদিনের নির্দেশে আরও বিপাকে পড়লেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী (Former Sri Lanka Prime Minister) মাহিন্দা রাজাপক্ষের (Mahinda Rajapaksha) দেশ ছাড়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুক্রবার প্রধান বিচারপতি (CJI) জয়ন্ত জয়সূর্যের (Jayantha Jaysuriya) নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিয়েছে, আগামী ২৮ জুলাই পর্যন্ত দেশ ছেড়ে যেতে পারবেন না প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে ও তাঁর ভাই তথা প্রাক্তন অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষে। শীর্ষ আদালতের এদিনের নির্দেশে আরও বিপাকে পড়লেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

১৯৪৮ সালের পরে দেশে যে চরম আর্থিক সঙ্কট দেখা দিয়েছে তার জন্য রাজাপক্ষে পরিবারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন শ্রীলঙ্কাবাসী। গত মে মাসে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন মাহিন্দা রাজাপক্ষে। তার পর থেকে তাঁর দেশ ছেড়ে পালানো নিয়ে নানা জল্পনা শুরু হয়। যদিও জনরোষের মুখে পরেও দেশ ছাড়েননি মাহিন্দা।

গত বুধবার রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন তাঁরই ছোট ভাই গোতাবায়া রাজাপক্ষে। পালাতে গিয়ে বিমানবন্দরে অভিবাসন আধিকারিকদের হাতে ধরা পড়েন আর এক ভাই তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষে। আর তার পরেই প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে দেশ ছেড়ে পালাতে পারেন বলে নতুন করে জল্পনা ছড়ায়। গতকাল বৃহস্পতিবারই দেশের সুপ্রিম কোর্টে মুচলেকা দিয়ে মাহিন্দা ও বাসিল রাজাপক্ষে জানিয়ে দেন, তাঁরা দেশ ছাড়বেন না। কিন্তু তাঁদের সেই মুচলেকায় বিশ্বাস করতে পারেননি শীর্ষ আদালতের বিচারপতিরা। এদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিয়েছেন, ২৮ জুলাই পর্যন্ত দেশ ছাড়তে পারবেন না মাহিন্দা ও বাসিল রাজাপক্ষে।

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন, এখন কেমন আছেন?

নাবালিকাকে লাগাতার ধর্ষণ, স্ত্রীকে পুড়িয়ে খুনের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড বাদুড়িয়ার যুবকের

কর্মক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পদকে ভূষিত হলেন ২১ জন সিবিআই আধিকারিক

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী