আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাইডেনের ঈদ পার্টি বয়কটের ঘোষণা মুসলিমদের

Courtesy: Google

আন্তর্জাতিক ডেস্কঃ চলছে রামজান মাস। প্রতি বছরের মত এবছর মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে হতে চলেছে  ঈদ পার্টি। আর সেই পার্টির আমন্ত্রণ জানাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এবার ঈদ পার্টির আমন্ত্রণ বর্জন করতে চলেছে মুসলিমরা।

 আমেরিকান মুসলিম কমিউনিটির নেতারা ও সংগঠন জানিয়েছেন, বাইডেন প্রশাসনের সঙ্গে ঈদ উদযাপন করা সম্ভব নয়। কারণ, মার্কিন প্রশাসন ক্রমাগত  গাজায় ইজরায়েলি হামলাকে সমর্থন করছে। এই প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মুসলিম সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলবেন বলে জানা গিয়েছে । অন্যদিকে জো বাইডেন বিবৃতি দিয়ে জানিয়েছেন,  ‘চলতি রমজানে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ অনেক মুসলমানের মনেই গেঁথে থাকবে।‘

তবে এ বছরই প্রথম নয়। এর আগেও হোয়াইট হাউসে রমজান মাস নিয়ে বিতর্ক হয়েছিল। ক্ষমতার প্রথম বছরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রমজানে কোনো আনুষ্ঠানিকতার আয়োজন করেননি। তা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কম বিতর্ক হয়নি। আর এবার গাজায় ইজরায়েলি হামলার জয় বাইডেনের ডাকা ঈদ পার্টি বয়কট করল মুসলিমরা।

উল্লেখ্য, গত ৭ ই অক্টোবর ইজরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২০ জনের মতো সেনা রয়েছেন। এই হামলার পরেই গাজার ওপর হামলা শুরু করে ইজরায়েল বাহিনী। ইজরায়েল এবং হামাস সংঘর্ষের জেরে গাজায় মৃতের সংখ্যা  ছাড়িয়েছে ৩১  হাজার। জাতিসংঘ জানিয়েছে, ইজরায়েল -হামাস যুদ্ধের প্রধান শিকার হচ্ছে নারী ও শিশুরা। গত তিন মাসে ইজরায়েলি হামলায় প্রাণ  গাজায় প্রাণ হারিয়েছে ১০ হাজারেরও বেশি শিশু।  শুধু প্রাণ হারান নয় ইয়রায়েলি হামলায় আহত হয়েছেন শতাধিক শিশু। একথায় ইজরায়েলি হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার ক্ষতি ২৪ হাজার কোটি টাকা, দাবি মার্কিন থিঙ্কট্যাঙ্কের

পাকিস্তানে পেট্রোল ৪০০ টাকা ছুঁইছুঁই, নেপালে কমল ডিজেলের দাম

হারিয়েছেন দৃষ্টিশক্তি, শারীরিক অবস্থার অবনতি, জামিনের আর্জি ইমরানের

এবার ট্রাম্পের ছেলেদের সংস্থা থেকে ড্রোন কিনছে মার্কিন বিমানবাহিনী, বিতর্ক তুঙ্গে

হরমুজ প্রণালি খুলতে চাইছেন ট্রাম্প, পাল্টা বিশেষ বার্তা মোজতবার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ