ঋষি সুনককে প্রধানমন্ত্রী করেছে আমার মেয়ে, জানালেন শাশুড়ি সুধা

সবচেয়ে কম বয়সে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছেন ঋষি সুনক।

Share:

নিজস্ব প্রতিনিধি: একটা কথা প্রচলিত রয়েছে, ‘প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারীর ভূমিকা থাকে।’ ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের প্রধানমন্ত্রী হয়ে ওঠার পিছনেও নাকি তাঁর স্ত্রীর ভূমিকা রয়েছে, এমনটাই দাবি করলেন খোদ ঋষির শাশুড়ি সুধা মূর্তি। তাঁর মেয়ে অক্ষতা মূর্তিই ঋষিকে প্রধানমন্ত্রী বানিয়েছেন বলে জানান সুধা।

সবচেয়ে কম বয়সে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছেন ঋষি সুনক। এখনও পর্যন্ত তিনিই ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। যা নিয়ে প্রচারমাধ্যমে বহু আলোচনা হয়েছে। মেয়ে অক্ষতা মূর্তির কারণে ঋষি সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হতে পেরেছেন বলে একটি ভিডিওতে দাবি করেছেন শাশুড়ি সুধা মূর্তি।

ইনস্টাগ্রাম পোস্ট হওয়া একটি ভিডিওতে সুধা মূর্তিকে বলতে শোনা যায়, ‘আমি আমার স্বামীকে ব্যবসায়ী বানিয়েছি। আমার মেয়ে তার স্বামীকে ব্রিটেনের প্রধানমন্ত্রী করেছে।’ তাঁর আরও সংযোজন, ‘কারণ হল স্ত্রীর গৌরব। দেখুন কী ভাবে একজন স্ত্রী একজন স্বামীকে বদলাতে পারে। কিন্তু আমি স্বামী বদলাতে পারিনি। আমি আমার স্বামীকে ব্যবসায়ী বানিয়েছি, আর আমার মেয়ে তার স্বামীকে প্রধানমন্ত্রী করেছে।’ উল্লেখ্য ২০০৯ সালে ঋষি সুনকের সঙ্গে অক্ষতা মূর্তির বিয়ে হয়। অক্ষতা বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির মেয়ে।

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?