পাকিস্তান নির্বাচনে লাহোর থেকে জয়ী নওয়াজ শরিফ

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে নির্বাচনে জয়লাভ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর পরিবারের সদস্যরা। লাহোরের সব কটি আসন থেকে জয়লাভ করেছেন নওয়াজ শরিফ।

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, লাহোরের এনএ-১৩০ আসনে ইয়াসমিন রাশিদকে পরাজিত করেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ৫৫ হাজার ভোটে জয়লাভ করেন তিনি। লাহোরের আরেকটি আসন থেকে নওয়াজের ভাই শাহবাজ শরিফ জেতেন ৬৩,৯৫৩ ভোটে। পাশাপাশি শাহবাজের ছেলে হামজা শাহবাজও লহোরের আরেকটি আসন থেকে জয়লাভ করেন। পাকিস্তানের নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী, হামজা জয়লাভ করেন এক লক্ষ ৫ হাজার ৯৬০ ভোটে। পাশাপাশি পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের প্রার্থী রানা মুবাশির ইকবাল ৫৫ হাজার ৩৮৭টি ভোটে জয় লাভ করেন।

পাকিস্তান নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী, এখনও পর্যন্ত ন্যাশনাল অ্যাসেমব্লিতে ২৬৫টি আসনের মধ্যে ৪৭টি আসনের ফলাফল ঘোষিত হয়েছে। এরমধ্যে পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) এগিয়ে রয়েছে ১৭টি আসনে। পাশাপাশি তেহরিক ই ইনসাফ সমর্থিত নির্দল প্রার্থীরা এগিয়ে রয়েছে ১৪টি আসনে। বিলাবল ভুট্টো জারদারির পাকিস্তান পিউপিলস পার্টি ১২টি আসনে এগিয়ে রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। বাকি আসনগুলিতে জয়লাভ করেছে আঞ্চলিক দলগুলি।

 

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

৩ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

৫-১ গোলে তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু সুইডেনের

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

ফ্লিপকার্টে Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন