মাউন্ট এভারেস্টে ভয়াবহ তুষারঝড়ে আটকে প্রায় হাজার পর্বতারোহী, চলছে উদ্ধার অভিযান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বহু পর্বতারোহীর স্বপ্ন থাকে মাউন্ট এভারেস্ট জয় করার। এই নেশায় প্রতিবছর বহু মানুষ তিব্বতে ছুটে যান। সেখানেই ঘটল ভয়ঙ্কর ঘটনা। মাউন্ট এভারেস্টে ভয়াবহ তুষারঝড়ে আটকে পড়েছেন প্রায় ১০০০ পর্বতারোহী। চলছে তাদের উদ্ধার অভিযান।

সূত্রের খবর, ৩৫০ জনকে উদ্ধার করে কাছাকাছি কিউডাং শহরে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে ভয়ঙ্কর তুষারঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তিব্বতের পূর্ব ঢালে মাউন্ট এভারেস্টের ক্যাম্পসাইটগুলি।  ২০০ জনেরও বেশি ট্রেকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানানো হয়েছে চিনা সংবাদমাধ্যম সূত্রে। তুষার ঝড়ের যে ছবি সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে, হাঁটু সমান তুষারপাত এবং তীব্র বাতাসের মধ্য দিয়ে ট্রেকাররা পথ পাড়ি দিচ্ছেন। অক্টোব মাসই হল এভারেস্টে ট্রেকিংয়ের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। কিন্তু  এই  সময়েই এমন ভয়ঙ্কর তুষারঝড় দেখে  তাজ্জব আবহাওয়াবিদরাও।  

সম্প্রতি অনুকূল মরশুমের কারণে বিপুল সংখ্যক পর্যটক কর্মা উপত্যকায় ট্রেকিং করতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। যা এভারেস্টের পূর্ব কাংশুং শৃঙ্গ অভিমুখী। অস্বাভাবিক ভারী তুষারপাতের কারণে এভারেস্টের পূর্ব শৃঙ্গের মনোরম দৃশ্যের জন্য বিখ্যাত এই উপত্যকাটি বিপজ্জনক হয়ে উঠেছে। তুষারঝড় শুরু হওয়ার পর উদ্ধারকারী দল ১৮ জন পর্বতারোহীর একটি দলের সঙ্গে সেখানে যাওয়া চেন গেশুয়াংকে নামে এক শেরপাকে কুদাংয়ে নিয়ে গিয়েছে।

কুদাং টাউনশিপে পৌঁছানো একজন ট্রেকার বলেছেন, “পাহাড়ে এত ভেজা ও ঠান্ডা ছিল, আর হাইপোথার্মিয়া ছিল সত্যিকারের ঝুঁকি।"  তিনি আরও বলেন যে এই বছর আবহাওয়া স্বাভাবিক নয় এবং তার গাইড বলেছেন যে অক্টোবরে তিনি কখনও এত তীব্র আবহাওয়ার মুখোমুখি হননি। স্থানীয় সরকার কর্তৃক আয়োজিত উদ্ধারকারীদের নির্দেশনা এবং সহায়তায় বাকি ট্রেকাররা ধাপে ধাপে কুদাংয়ে পৌঁছাবেন। 

উল্লেখ্য, শুক্রবার থেকে তীব্র তুষারপাত শুরু হয়েছে।  শুক্রবার সন্ধ্যায় ভারী তুষারপাত শুরু হয়েছে এবং তিব্বতের মাউন্ট এভারেস্টের পূর্ব ঢালে তা তীব্রতর হয়েছে। এই  জায়গা পর্বতপ্রেমী এবং পর্বতারোহীদের কাছে জনপ্রিয় একটি এলাকা বলে জানানো হয়েছে। উপত্যকাটি গড়ে ৪,২০০ মিটার (১৩,৮০০ ফুট) উচ্চতায় অবস্থিত। উদ্ধারকারী দলের সঙ্গে শত শত স্থানীয় মানুষও ট্রেকিং রুট থেকে জমে থাকা বরফ পরিষ্কার করতে এবং পর্বতারোহীদের নিরাপদ স্থানে ফেরানোর কাজে হাত লাগিয়েছে। 

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6