নেপালে হিংসা অব্যাহত, জেল থেকে পালানো বন্দিদের উপর গুলি চালাল সেনাবাহিনী, নিহত ২

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে অস্থিরতা  অব্যাহত। রাজনৈতিক অস্থিরতার যেন সমাপ্তি নেই এভারেস্টের দেশে। ইতিমধ্যে নেপালের বহু জেল ভেঙে পালিয়েছে বন্দিরা। তার মধ্যেই নতুন করে শিরোনামে উঠে আসছে রামেছাপে কারাগার। এই কারাগারটি ভেঙে বন্দিরা পালানোর চেষ্টা করছিল। তাদের রুখতে নেপাল সেনা গুলি চালায়। সেনাবাহিনীর গুলিতে দুই বন্দির মৃত্যু হয়েছে। সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় আরও ১০ জন বন্দি গুলিবিদ্ধ হয়েছে। নেপালে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নেওয়ার পর এটিই প্রথম গুলিবর্ষণের ঘটনা।

নেপালে এর আগে কাঠমান্ডু জেল ভেঙে পালিয়ে যাওয়া একজন বাংলাদেশি নাগরিককে এসএসবি ধরেছিল। সোনা পাচারের অভিযোগে নেপালে ওই ব্যক্তির পাঁচ বছরের জন্য কারাদণ্ড হয়েছিল। বিহার-নেপাল সীমান্তের রক্সৌল সীমান্তের নিরাপত্তার জন্য মোতায়েন করা এসএসবির ৪৭তম ব্যাটালিয়ন বাংলাদেশি নাগরিক মহম্মদ আবুল হাসান ঢালিকে গ্রেফতার করেছে। এসএসবি ৪৭তম ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট সঞ্জয় পান্ডে জানিয়েছেন, গত তিন দিন ধরে নেপালের পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সীমান্তে টহল বাড়ানো হয়েছে।

বুধবার বিকেল ৩টের দিকে সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়। তদন্তের সময়, মহম্মদ আবুল হাসান ঢালী জানায় যে সে নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি কারাগারে পাঁচ বছর ধরে বন্দি রয়েছে। বর্তমান পরিস্থিতির সুযোগে নেপালে জেল ভেঙে পালানোর পর সে রক্সৌলে পৌঁছেছিল। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে হরপুর থানায় হস্তান্তরিত করা হয়েছে। প্রসঙ্গত, নেপালে অলি সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনের দ্বিতীয় এবং তৃতীয় দিনে, নেপালের বিভিন্ন জেলায় প্রায় ১৫০০০ বন্দী কারাগার থেকে পালিয়ে গিয়েছে।

কাঠমান্ডুর রাজপথ উত্তাল হয়ে রয়েছে বিক্ষোভে। সেনার নিয়ন্ত্রণে থাকলেও তাণ্ডব অব্যাহত। বিক্ষোভের আগুনে পুড়েছে বিপনী থেকে হোটেল। আজ ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্ফু জারি থাকবে। দেশে শান্তি রাখার বার্তা দিয়েছেন সেনাপ্রধানের।

নেপালের প্রধান মন্দির পশুপতিনাথে লুঠের চেষ্টা হয়েছে, মন্দির ভাঙচুর হয়েছে। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে নেপালের ঐতিহ্যশালী সিংহ দরবারে। রাষ্ট্রপতি ভবন থেকে সংসদ, সর্বত্র চলেছে তাণ্ডব। ভাঙচুর, আগুন, লুটপাট, এভারেস্টের দেশে অশান্তি চরমে। দলে দলে পর্যটক নেপাল ছাড়ার চেষ্টা করছেন।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর