এ বছরেও বাতিল নোবেল পুরষ্কার অনুষ্ঠান

নোবেল শান্তি সম্মানের ব্যাপারে এখনও সিদ্ধান্ত গৃহীত হয়নি

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  এ বছরেও হবে না নোবেল পুরস্কার বিতরণ। নোবেল ফাউন্ডেশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। বিবৃতি দিয়ে সংগঠনের তরফ থেকে বলা হয়েছে, “আমরা মনে করি, সবাই চায় কোভিড মহামারী শেষ হোক। কিন্তু আমরা এখনও সে অবস্থায় যেতে পারিনি।”

৪ অক্টোবর থেকে ১১ অক্টোবরের মধ্যে চলতি বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে প্রতিবছর এ পুরস্কার ঘোষণা করা হয়। ১৯০১ সাল থেকে এই পুরস্কার ঘোষণা করা হয়ে আসছে। গত বছর করোনা মহামারীর কারণে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল করা হয়েছিল।

অনেকে আশা করেছিলেন, করোনার প্রকোপ আগের থেকে অনেকটা কমেছে। সে ক্ষেত্রে এ বছর নোবেল কমিটি পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করতে পারে। কিন্তু কমিটির তরফ থেকে জানিয়ে দেওয়া হল, এবছরেও অনুষ্ঠান হচ্ছে না।  এই নিয়ে পর পর দু বছর নোবেল শান্তি সম্মান অনুুষ্ঠান বাতিল করা হল।

বিবৃতিতে নোবেল ফাউন্ডেশন জানিয়েছে,  টেলিভিশনে ও নোবেল প্রাইজের ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচারিত করা হবে। তবে শান্তিতে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানের বিষয়ে এখনো সিদ্ধান্ত জানা যায়নি। এই পুরস্কার সাধারণত নরওয়ে থেকে দেওয়া হয়ে থাকে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, হয়তো এই অনুষ্ঠানও বাতিল করতে পারে নোবেল কমিটি। তবে সরকারিভাবে তা জানাবে কিছুদিন বাদে।

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

রাখির বিজ্ঞাপনে পোশাক নিয়ে কৃতি স্যাননকে সমর্থন রাহুলের, তীব্র সমালোচনা কঙ্গনার

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়