দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে ২০০’র বেশি গোলা নিক্ষেপ করল কিমের সেনা

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার দুটি দ্বীপে পর পর আর্টিলারি শেল নিক্ষেপ করছে উত্তর কোরিয়া। শুক্রবার উত্তর কোরিয়া তার পশ্চিম উপকূল থেকে প্রায় ২০০ টিরও বেশি আর্টিলারি শেল নিক্ষেপ করেছে দক্ষিণ কোরিয়ায়। তবে এই ঘটনার জেরে এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি ।  ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়ায় জারি হয়েছে সতর্কতা। বর্তমানে প্রশাসনের তরফে দক্ষিণ কোরিয়ার  ইওনপিয়ং দ্বীপের নাগরিকদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ার প্রায় ২০০ টিরও বেশি আর্টিলারি শেল দুই দেশের মাঝে সমুদ্র সীমান্তে পড়েছে।

উল্লেখ্য, পিয়ংইয়ংয়ে কিম জং উনের সরকার দক্ষিণ কোরিয়া ও তার মার্কিন মিত্রদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত বলে বারবার দাবি করেছে। এবার কিং তাঁর কথা মত প্রায় ২০০ টিরও বেশি আর্টিলারি শেল নিক্ষেপ করল দক্ষিণ কোরিয়া। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জানান হয়েছে, ‘উত্তর কোরিয়ার সামরিক বাহিনী আজ স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বাংনিয়ং দ্বীপের উত্তরাঞ্চলের জাংসান-গোত এলাকায় ২০০ টিরও বেশি আর্টিলারি শেল নিক্ষেপ করেছে। এই ঘটনা  একটি উস্কানিমূলক কাজ যা কোরীয় উপদ্বীপের শান্তিকে হুমকির মুখে ফেলেছে।‘

বিবৃতিতে আরও  বলা হয়, ‘আমরা কঠোরভাবে সতর্ক করছি। বর্তমানে ক্রমবর্ধমান সংকটের জন্য উত্তর কোরিয়া সম্পূর্ণ দায়ী। অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার জন্য তাদের কাছে আবেদন জানাচ্ছি। আমাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড় সম্পর্ক রেখে পরিস্থিতি পর্যালোচনা করছে। উত্তর কোরিয়ার লাগাতার এই হামলার জবাব দিতে আমরা প্রস্তুত।‘ প্রসঙ্গত, একদিকে যখন গাজায় লাগাতার ইজরায়েলি হামলার জেরে গোটা বিশ্ব উদ্বিগ্ন তখনই শুরু হল উওর-দক্ষিণ কোরিয়ার মধ্যে সংকট। এবার দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় কিনা সেই দিকেই তাকিয়ে আছে বিশ্বের বহু দেশের রাষ্ট্রনেতারা ।

যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফি বৈধ করবে ইউক্রেন! ৩০ হাজার ড্রোন কেনার পরিকল্পনা

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

সকাল থেকেই অ্যাকশন মোডে ইডি, দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সদর দফতরে তল্লাশি

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! ৩২ জন তীর্থযাত্রী নিয়ে উল্টে গেল বাস, মৃত একাধিক

সকালেই জোড়া অভিযান! নাদিমুল হকের অফিস থেকে দিল্লির তৃণমূল সদর দফতরে হানা ইডি-র

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

পুজোর মুখে সস্তার স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে দেশীয় ব্র্যান্ড Mivi

ফুল-মিষ্টি নয়, দেবতাকে দেওয়া হয় সিগারেট! এই মন্দিরের রীতি শুনলে অবাক হবেন

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী