বিয়ের আগের দিন ‘বিতর্কে’ মাকোর প্রেমিক

জাপানে চর্চার বিষয় এখন এই বিয়ে

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  রাত শেষ হলেই জাপ রাজকুমারী মাকোর বিয়ে। তার আগের দিন বিতর্কে জড়িয়ে গেলেন প্রেমিক কুমোরু। বিতর্কের কারণ, তাঁর চুলের ছাঁট। জাপানের প্রথম সারির দৈনিকের প্রথম পাতায় জায়গা করে নিয়েছে তাঁর ছবি। 

দেখা গিয়েছে চুল পনিটেল করা। সংখ্যাগরিষ্ঠ জাপ নাগরিক এই কায়দায় চুল কাটায় অসন্তুষ্ট। এই নিয়ে সেখানে শুরু হয়েছে গুঞ্জন। তাঁদের মন্তব্য, শুনেছি পাত্র পেশায় আইনজীবী। কিন্তু যে কায়দায় চুল ছেঁটেছেন, সেটা সাধারণভাবে দেখা যায় রকসঙ্গীতশিল্পীদের ক্ষেত্রে। পাত্র হয়তো ভুলে গিয়েছেন, তিনি রাজপরিবারের কোনও কন্যাকে বিয়ে করতে চলেছেন।  কেউ কেউ অবশ্য বলছেন, ছেলের বয়স কম। সুতরাং, এইভাবে চুল ছাঁটলে তো আর মহাভারত অসুদ্ধ হয়ে যাবে না।

মিচিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিতোমি তোনোমুরার মতে, ‘কুমোরু যদি পেশায় রকসঙ্গীতশিল্পী বা চিত্রশিল্পী হতেন তা হলে নয় একটা কথা ছিল। কিন্তু উনি পেশায় একজন আইজীবী। কিছু কিছু পেশা আছে, যে পেশার সঙ্গে যুক্তদের পোশাক-পরিচ্ছদ, চুলের কায়দা ভদ্রসভ্য হওয়াই বাঞ্ছনীয়। আমরা সেভাবেই তাঁদের দেখে এসেছি। আমার চোখে দেখা কুমোরু প্রথম আইনজীবী, যার মাথার চুল পনিটেল করা। আর এটা আরও বেশি করে বলতে হচ্ছে, যে তিনি জাপ রাজকুমারীকে বিয়ে করতে চলেছেন।জাপানের ঐতিহ্যের সঙ্গে এই ধরনের চুলের কায়দা খাপ খায় না।’

মাকোকে বিয়ে করতে কুমোরু গত ২৭ সেপ্টেম্বর জাপান পৌঁছন। বিয়ের পর মাকো আমেরিকা চলে যাবেন।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের