কর ফাঁকির ৯ টি অভিযোগে দোষী সাব্যস্ত হলেন জো বাইডেনের পুত্র হান্টার

ছেলের গ্রেফতারির বিষয়ে মার্কিন সংবাদমাধ্যমকে বাইডেন জানিয়েছেন, "আমি আমার পরিবারকে আরও বেদনা, গোপনীয়তার আরও আক্রমণ এবং অপ্রয়োজনীয় বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন করব না।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর ফাঁকির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি বিগত এক দশকে প্রায় ১.৪ মিলিয়ন ডলার কর দিতে ব্যর্থ হয়েছেন বলে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালতের প্রসিকিউটররা জানিয়েছেন, তিনি বিলাসবহুল জীবনযাপন, যৌনকর্মী এবং মাদকের অভ্যাসে এত টাকা ব্যয় করে দিয়েছেন। তিনি বাবা বাইডেনের ভরসায় উপযুক্ত বিচারের আশা করেছিলেন। বাইডেন তাঁকে কারাগারের বাইরে রাখতে পারে এমন একটি চুক্তি করার আশায় বসেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত কোনও চুক্তি বাস্তবায়িত হয়নি। কর ফাঁকির অভিযোগের ভিত্তিতে US ডিস্ট্রিক্ট জজ মার্ক স্কারসি, ১৬ ডিসেম্বর পর্যন্ত হান্টার বাইডেনের সাজা ঘোষণা করেছেন। প্রায় ৯ টি অভিযোগে দোষী সাব্যস্ত হলেন হান্টার বাইডেন।

তবে দোষী সাব্যস্ত হলে হান্টার বাইডেনের ১৭ বছর পর্যন্ত জেল এবং ১ মিলিয়ন ডলারের বেশি জরিমানা হতে পারে। ছেলের গ্রেফতারির বিষয়ে মার্কিন সংবাদমাধ্যমকে বাইডেন জানিয়েছেন, “আমি আমার পরিবারকে আরও বেদনা, গোপনীয়তার আরও আক্রমণ এবং অপ্রয়োজনীয় বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন করব না। এমনকী প্রসিকিউটররা ন্যায়বিচারের দিকে নয় বরং আমার আসক্তির সময় আমার কর্মের জন্য আমাকে অমানবিক করার দিকে মনোনিবেশ করেছিল।”

ইতিমধ্যেই ২০২৪ সালের অনেকটা অংশ আদালতে কাটিয়েছেন হান্টার বাইডেন। ডেলাওয়্যারে তার মাদকের ব্যবহার সম্পর্কে মিথ্যা বলার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন, এমনকি তিনি অবৈধভাবে নিজের কাছে বন্দুকও রেখেছিলেন। এই অপরাধের জন্য তাঁর ২৫ বছর পর্যন্ত কারাবাস হতে পারে৷ তবে রাষ্ট্রপতি বাইডেনের তার ছেলেকে বাঁচানোর ক্ষমতা রয়েছে, তবে তিনি তা করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।তিনি কড়া ভাষায় জানিয়েছিলেন, অনেকবার হান্টারকে বোঝানো হয়েছে কিন্তু কখনই সে কথা শোনে নি। তাই আর তিনি ছেলেকে ক্ষমা করবেন না। এদিকে হান্টার বাইডেনের প্রতিরক্ষা দল যুক্তি দিয়েছে যে, ২০১৫ সালে হান্টার বাইডেনের দাদার ব্রেন টিউমারে মারা যাওয়া এখনও হান্টার মেনে নিতে পারেনি, তাই অনেক ট্রমা গ্রাস করেছিল। এরপরেই তিনি ট্যাক্স না দেওয়া, স্পাইরালিং ড্রাগ আসক্তির মতো বিশৃঙ্খল জীবনযাপন করতে শুরু করেছিলেন। হান্টার বাইডেন বছরের পর বছর ধরে তার বাবার রাজনৈতিক বিরোধীতা করেছেন।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক