লিলুয়ায় হাইড্রেন থেকে উদ্ধার ব্যক্তির দেহ, সাতসকালে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে হাইড্রেনের মধ্যে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়াল হাওড়ার লিলুয়ায়। আজ রবিবার সকালে মাতোয়ালা চৌরাস্তা সংলগ্ন এলাকায় ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্থানীয়দের মধ্যে ব্যপক চাঞ্চল্য তৈরি হয়। খবর দেওয়া হয় পুলিশকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে এলাকার কয়েকজন বাসিন্দা হাইড্রেনের দিকে তাকিয়ে সেখানে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। প্রথমে তাঁরা বুঝতে পারেননি ওই ব্যক্তি জীবিত রয়েছেন কি না। পরে কাছে গিয়ে বিষয়টি স্পষ্ট হতেই দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বেলুড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ হাইড্রেন থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি। মৃত ব্যক্তি স্থানীয় বাসিন্দা কিনা, নাকি অন্য কোথাও এলাকা থেকে এখানে এসেছিলেন তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তাঁর বয়স এবং পরিচয় সম্পর্কেও এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

আরও পড়ুন: ‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

পুলিশের তরফে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে কীভাবে ওই ব্যক্তি হাইড্রেনের মধ্যে গিয়ে পড়লেন, সেটিই এখন তদন্তকারীদের কাছে অন্যতম প্রশ্ন। দুর্ঘটনার কারণে তাঁর মৃত্যু হয়েছে, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আশপাশের এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন পুলিশকর্মীরা। মৃতের পরিচয় শনাক্ত করার পাশাপাশি গোটা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে বেলুড় থানার পুলিশ।

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির