Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ওষুধের বদলে ভায়গ্রা! আর তাতেই ভেন্টিলেশন থেকে বাইরে করোনা রোগী

শেষ ৭২ ঘণ্টা ভেন্টিলেশনেই ছিলেন। কিন্তু তাঁরই সহকর্মী এক নার্সের ভুলে মহাসঙ্কট থেকে মুক্ত হয়ে তিনি এখন সুস্থতার পথে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন একজন নার্স। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ থাকায় শেষ ৭২ ঘণ্টা ভেন্টিলেশনেই ছিলেন। কিন্তু তাঁরই সহকর্মী এক নার্সের ভুলে মহাসঙ্কট থেকে মুক্ত হয়ে তিনি এখন সুস্থতার পথে। সবচেয়ে বড় কথা করোনা আক্রান্ত ওই নার্স বিগত ২৮ দিন ধরে কোমায় ছিলেন। এখন অনেকটাই সুস্থতার পথে। কী এমন ভুল করেছিলেন তাঁর সহকর্মী? যা তাঁর কাছে সাপে বর হল। আসলে একদিন ভুল করে ওষুধ ভেবে তাঁকে ভায়াগ্রা দিয়ে দেন সেই সহকর্মী। এরপরই ঘটে যায় চমৎকার। কোমা থেকে স্বাভাবিক হয়ে যান তিনি।

ঘটনাটি ব্রিটেনের। ওই দেশের একটি হাসপাতালে কোভিড রোগীদের মধ্যেই কাজ করতেন মনিকা আলমেইদা। কিন্তু তিনি করোনায় আক্রান্ত হন। অক্সিজেন লেভেল ক্রমাগত কমে আসছিল এবং কোমায় চলে যান। সকলেই যখন আশা ছেড়ে দিচ্ছিলেন তখনই ঘটে মিরাকল। ভুল করেই ভায়াগ্রা দেওয়া হয় তাঁকে। আর এই ভায়াগ্রার সাহায্যে নতুন জীবন পেলেন মনিকা। শরীরে অক্সিজেনের মাত্রা দ্রুত বাড়তে থাকে। এবং ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিতে থাকেন মনিকা। বর্তমানে ওই সহকর্মী নার্সকে ধন্যবাদও জানিয়েছেন এই মারাত্মক ভুল করার জন্য। তবে করোনা চিকিৎসায় এর আগেও ভায়গ্রার ব্যবহার করা হয়েছিল আমেরিকায়। কিন্তু পরবর্তী সময় যা বাতিল করা হয় অন্যন্য উপসর্গ দেখা দেওয়ায়। 

নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই, কত ভোট পেলেন?

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি